advertisement

Kashinagar Chakratirtha: শুধু নদিয়ার মায়াপুর নয়, কাশীনগরের এই চক্রতীর্থেও এসেছিলেন মহাপ্রভু! জানুন এর মাহাত্ম্য

Last Updated:

South 24 Parganas Kashinagar Chakratirtha: নদিয়ার কাশীনগরের চক্রতীর্থ কেবল একটি মন্দির নয়, এটি শ্রীচৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত এক পবিত্র স্থান। লোকগাথা অনুযায়ী মহাপ্রভু এখানে এসেছিলেন। আজও তাঁর আবির্ভাব তিথিতে মেলা ও মহোৎসবের মাধ্যমে সেই ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন স্থানীয় মানুষ ও ভক্তকূল।

+
কাশীনগরের

কাশীনগরের ঐতিহাসিক চক্রতীর্থের মাহাত্ম্য

মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথিতে কাশীনগরে উৎসবে মাতল সকলেই। নীলাচলে যাওয়ার পথে আদিগঙ্গার পথ ধরে কাশীনগরের চক্রতীর্থে এসেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু। তাঁর আগমনে দূর হয়েছিল বর্ণভেদ প্রথা। ফলে এই জায়গায় তাঁর প্রভাব রয়েছে। দোলপূর্ণিমার সঙ্গে জড়িয়ে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম‌। শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের দিন এই দোল পূর্ণিমা। এই পবিত্র দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন দেখতে অনেকেই আসেন। এছাড়াও চক্রতীর্থে তাঁর একটি মূর্তি স্থাপন করা হয়েছে।
দোল পূর্ণিমার আগে থেকেই হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন সেখানে। এরপর তিন চারদিন ধরে উৎসবে থাকেন সকলেই। কথিত আছে মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নীলাচলে যাওয়ার পথে এসেছিলেন মথুরাপুরে। এরপর থেকে তাঁর ভাবধারায় আদর্শিত হয়ে এখানেও শুরু হয় তাঁর জন্মতিথি পালন সহ একাধিক উৎসব। এখনও এখানে রয়েছে তাঁর পদচিহ্ন। মথুরাপুরের ছত্রভোগ যেখানে গেলে আজও দেখা মিলবে চৈতন্য মহাপ্রভুর পদচিহ্নের প্রতিকৃতি। আদিগঙ্গার পাড়ে অবস্থান করে শ্রীচৈতন্য মহাপ্রভু ভোগ বিতরণ করেছিলেন। সেই থেকে এলাকার নাম হয় ছত্রভোগ। ঐতিহাসিক স্থান হিসাবে এই ছত্রভোগ খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। বছরের কয়েকটি নির্দিষ্ট দিনে বৈষ্ণব ধর্মাবলম্বী মানুষজন এখানে একত্রিত হন। সেইদিন এখানে হাজার হাজার ভক্ত ভিড় জমান।
advertisement
advertisement
জানা যায়, চৈতন্য মহাপ্রভু নীলাচলে যাওয়ার সময় তিনি তাঁর চার ভক্তের সঙ্গে আদিগঙ্গার পাড় ধরে একসময় উপস্থিত হয়েছিলেন এই ছত্রভোগে। ছত্রভোগে আসার পর তিনি সেখানে রাত্রিযাপন করেন এবং সেখানে লীলা কীর্তন করেন। তিনি তাঁর পদচিহ্ন রেখে যান এই ছত্রভোগে। যেটি আজও সযত্নে রক্ষিত আছে সেখানে। বর্তমানে আদিগঙ্গার ধারা প্রায় বিলীন হয়ে গিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চৈতন্য মহাপ্রভু ঠিক কবে এসেছিলেন ছত্রভোগে। মন্দিরের গায়ে খোদিত পাথরের শিলালিপি দেখে জানা যায় যে, তিনি এসেছিলেন ১৫১১ খ্রীষ্টাব্দে। পরে এই পদচিহ্নটি পাকাপাকিভাবে স্থাপন করা হয় ১৯৩৩ খ্রীষ্টাব্দে। স্বরস্বতী গোস্বামী মহারাজ এই পদচিহ্নটি স্থাপন করেন। এখন  রয়ে গিয়েছে চৈতন্য মহাপ্রভুর আগমনের চিহ্ন‌। দোলপূর্ণিমা আসলেই সেই স্মৃতি টাটকা হয়ে ওঠে এই এলাকায়। আজও তাঁর ভাবধারায় অনুপ্রাণিত হাজার হাজার ভক্ত আসেন এখানে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Kashinagar Chakratirtha: শুধু নদিয়ার মায়াপুর নয়, কাশীনগরের এই চক্রতীর্থেও এসেছিলেন মহাপ্রভু! জানুন এর মাহাত্ম্য
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement