জন্মের দু'মাস আগেই বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন! দক্ষিণ ২৪ পরগনায় ফের সামনে এল তথ্যের অসঙ্গতি
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
জন্মের শংসাপত্রে অসঙ্গতি ঘিরে ফের বিতর্কে দক্ষিণ ২৪ পরগনা। এবার তথ্যের অসঙ্গতি ধরা পড়ল মগরাহাটে
মগরাহাট: রাজ্যজুড়ে জোর কদমে চলছে এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনীর কাজ। আর এর মাঝেই ফের ধরা পড়ল তথ্যের অসঙ্গতি। জন্মের আগেই জন্মের শংসাপত্রের হদিশ। ফের তথ্যের এই অসঙ্গতি ধরা পড়ল সেই দক্ষিণ ২৪ পরগণা জেলাতেই। দক্ষিণ ২৪ পরগণার মগরাহাট ব্লক স্বাস্থ্য আধিকারিকের তরফে ইস্যু করা বার্থ সার্টিফিকেটেই ধরা পড়েছে এমন অসঙ্গতি। যেখানে দেখা যাচ্ছে জন্মের দু’মাস আগেই বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন হয়েছে। এস আই আরে ভেরিফিকেশন প্রক্রিয়ায় এমনই নথি ফের ধরা পড়ল কমিশনের রোল অবজার্ভারদের নজরে। কিভাবে জন্মের দু’মাস আগেই রেজিস্ট্রেশন হয়ে গেল? জন্মের শংসাপত্রের এমন অসঙ্গতিতেই প্রশ্ন উঠছে।
জানা গিয়েছে, ১৯৯০ সালে এক ব্যক্তির জন্ম হলেও জন্মের শংসাপত্রের রেজিস্ট্রেশন হয়েছে ওই ব্যক্তির জন্মের দু’মাস আগে! প্রক্রিয়াতে এমনই তথ্য ধরা পড়েছে। কমিশন সূত্রে খবর, গোটা বিষয়টি দক্ষিণ ২৪ পরগনা জেলার ডিসট্রিক্ট ইলেকশন অফিসারকে আবারও যাচাই করার নির্দেশ দিয়েছে কমিশন।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 18, 2026 3:53 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
জন্মের দু'মাস আগেই বার্থ সার্টিফিকেটের রেজিস্ট্রেশন! দক্ষিণ ২৪ পরগনায় ফের সামনে এল তথ্যের অসঙ্গতি










