advertisement

হাওড়া থেকে মুর্শিদাবাদ এবার জলপথে! আসছে ৩০০ সিটের আধুনিক ক্যাটামারান, পরিবহন দপ্তরের বড় সিদ্ধান্ত

Last Updated:
Howrah-Murshidabad Catamaran Service: ট্রেন বা বাস নয়, এবার হুগলি নদী দিয়ে জলপথে পৌঁছে যান মুর্শিদাবাদ। বিশ্বব্যাঙ্কের সহায়তায় রাজ্যে আসছে ৩০০ আসনের আধুনিক ক্যাটামারান ভেসেল।
1/5
ট্রেন বা সড়ক পরিবহন নয়, এবার নতুন সংযোজন জলপথ। হুগলি নদী দিয়ে হাওড়া থেকে নদীয়া হয়ে মুর্শিদাবাদ জলপথে ভ্রমণ। কেনা হচ্ছে ক্যাটামারান। যা ৩০০ যাত্রী নিয়ে ভ্রমণ হবে অনেক আরাম। আর এই ক্যাটামারান সার্ভিস চালু হলেই জলপথে নতুন পর্যটন কেন্দ্র খুলে যাবে মুর্শিদাবাদ সহ নদিয়ার বুকে।

2/5
বিশ্বব্যাঙ্কের ঋণের টাকায় এই সমস্ত জলযান কেনার সিদ্ধান্ত নিল রাজ্যে সরকার। তার জন্য সম্প্রতি টেন্ডার ডেকেছে পরিবহণ দফতর অধীনস্ত সংস্থা 'ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভ‍েলপমেন্ট কর্পোরেশন লিমিটেড'। ক্যাটামারান সার্ভিস চালু করার আগে রাজ্য সরকার হুগলি নদী জলপথে মোট ৫০টি জেটি নির্মাণ করছে। যেখানে ক্যাটামারান–সহ আধুনিক মানের জলযান নোঙর করতে পারবে।

3/5
 রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, 'নতুন ধরনের যে ক্যাটামারান ভেসেল কেনা হচ্ছে, সেগুলি অপেক্ষাকৃত কম ওজনের ইস্পাত দিয়ে তৈরি হবে। সেজন্য এগুলির গতি বেশি হবে। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য আরও কিছু বাড়তি সুবিধা থাকবে এতে। আমরা অনেক নতুন জেটি বানাচ্ছি। তার জন্য নতুন ভেসেল কিনতে হচ্ছে।'

4/5
পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক কোটি টাকা খরচ করে বিভিন্ন সাইজের ক্যাটামারান কেনা হচ্ছে। তার মধ্যে কিছু ক্যাটামারান আকারে বেশ বড়। তাতে প্রায় ৩০০ যাত্রী ধরবে। এরকম মোট ৫টি জলযান কেনা হচ্ছে। একেকটির দাম পড়বে প্রায় ৪ কোটি টাকা। ১০০ যাত্রী ধরে, এরকম মোট ১০টি ক্যাটামারান ভেসেল কেনা হচ্ছে।

5/5
এগুলোর গড়ে দাম পড়বে প্রায় ২ কোটি ৬০ লক্ষ টাকা। এছাড়াও পাঁচটি মনোহাল ভেসেল কিনছে পরিবহণ দপ্তর। তাতে ৩০০ যাত্রী ধরবে। তার একেকটির দাম আনুমানিক ৩ কোটি ৪৫ লক্ষ টাকা। সবমিলিয়ে খরচ হবে প্রায় ৬০–৬৫ কোটি টাকা। ইস্পাতের তৈরি এই সব জলযানগুলি ডিজেলে চলবে। নদীপথ ছাড়াও উপকূলীয় এলাকায় এগুলি অনায়াসে যাতায়াত করতে পারবে।