advertisement

Recipe: গরমে বাড়িতেই বানিয়ে ফেলুন নেপালি স্টাইল ‘গুন্দ্রুক ঝোল’! স্বাদে একেবারে আলাদা, স্বাস্থ্যে দারুণ! রইল রেসিপি

Last Updated:
Nepali Gundruk Recipe: গুন্দ্রুক মূলত শাকপাতা দিয়ে তৈরি। সরষের শাক, মুলো শাক বা বাঁধাকপির পাতা পরিষ্কার করে কয়েকদিন রেখে ফারমেন্ট করে, রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়, সেই শাক-পাতা দিয়েই তৈরি হল ঝোল।
1/5
*শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: গরমের তাপমাত্রা যত বাড়ছে, ততই মানুষ খুঁজছেন এমন খাবার যা শরীরকে হালকা রাখবে এবং স্বাস্থ্যও ভাল রাখবে। ঠিক এমন সময়ে পাহাড়ি অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবার আবার নতুন করে নজর কেড়েছে। নেপালি পরিবারের রান্নাঘরে বহুদিনের পরিচিত এই খাবার হল গুন্দ্রুক, যা সহজ উপকরণেই বাড়িতে বানানো যায়।

2/5
*গুন্দ্রুক মূলত শাকপাতা ফারমেন্ট করে তৈরি করা হয়। সরষের শাক, মুলো শাক বা বাঁধাকপির পাতা পরিষ্কার করে কয়েকদিন রেখে ফারমেন্ট করা হয়, এরপর রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। এই প্রক্রিয়ার জন্যই খাবারটিতে একটি আলাদা টক স্বাদ ও বিশেষ ঘ্রাণ তৈরি হয়, যা পাহাড়ি খাবারের অন্যতম বৈশিষ্ট্য।

3/5
*রেসিপিটিও খুবই সহজ। প্রথমে শুকনো গুন্দ্রুক কিছুক্ষণ জলে ভিজিয়ে নরম করে নিতে হয়। এরপর কড়াইতে সামান্য তেলে পেঁয়াজ, রসুন, টম্যাটো ও কাঁচালঙ্কা ভেজে তার মধ্যে গুন্দ্রুক দিয়ে ভালভাবে নাড়তে হয়। শেষে জল দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যায় সুস্বাদু গুন্দ্রুক ঝোল, যা গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে।

4/5
*স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ফারমেন্ট করা খাবার হওয়ায় গুন্দ্রুকে প্রাকৃতিক প্রোবায়োটিক থাকে, যা হজমের জন্য উপকারী। এতে থাকা ভিটামিন ও খনিজ উপাদান শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। তাই গরমের দিনে হালকা কিন্তু পুষ্টিকর খাবার হিসেবে এটি বেশ জনপ্রিয়।

5/5
*এখন শুধু পাহাড়েই নয়, সমতলের অনেক বাড়িতেও এই নেপালি রেসিপি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে। সহজে বানানো যায়, আবার স্বাদেও ভিন্নতা—সব মিলিয়ে গরমের দিনে স্বাস্থ্য ও স্বাদের দারুণ সমন্বয় হয়ে উঠতে পারে এই পাহাড়ি খাবার।