LPG Crisis Hits Temples: গ্যাসের কোপে দেবতাদের ভোগও, তারাপীঠে বন্ধের মুখে ভাণ্ডারা ভোগ, সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের ভোগ বন্ধ, আর কোথায় কী ছবি?
- Published by:Rukmini Mazumder
Last Updated:
মধ্য প্রাচ্যের যুদ্ধের আঁচে বঙ্গে হাহাকার! জ্বালানি অমিল! গ্যাসের আকালে রান্নাঘরে চিন্তার ভোগ! ভগবানের ভোগেও বিপত্তি! তারাপীঠ, সর্বমঙ্গলা মন্দির-সহ একাধিক মন্দিরে ভোগ রান্নায় সমস্যা
রান্নার গ্যাসের হাহাকার। আঁচ পড়েছে রাজ্যের একাধিক মন্দিরে। কোথাও ভক্তদের জন্য ভোগ বন্ধ। কোথাও গ্যাসের বদলে উনুনে হচ্ছে ভোগ রান্না। তারাপীঠ মন্দিরে বন্ধের মুখে ভাণ্ডারা ভোগ!সর্বমঙ্গলা মন্দিরে ভক্তদের জন্য ভোগ বন্ধ! আদ্যাপীঠ মন্দিরে গ্যাসের বদলে উনুনে রান্না!দিঘার জগন্নাথ মন্দিরেও গ্যাস-সংকটের আঁচ!৩ হাজারের বদলে ৭৫০ ভক্তকে ভোগ বিতরণ!
advertisement
advertisement
বর্ধমান শহরের সর্বমঙ্গলা মন্দির। এখানে কয়েকশো ভক্ত প্রতিদিন ভোগ খান। মন্দির কর্তৃপক্ষের দাবি, গ্যাসের যেরকম সংকট দেখা দিয়েছে, তাতে শুক্রবার থেকে ভক্তদের জন্য ভোগ বিতরণ বন্ধ।বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের পুরোহিত অরুণকুমার ভট্টাচার্য জানান, '' রোজ ৪০০-৫০০ মানুষ ভোগ খান। এখন সেটা সম্ভব হচ্ছে না গ্যাস সরবরাহ ঠিক না হওয়া পর্যন্ত। মায়ের ভোগ ঠিকই তৈরি হবে। গ্যাস না পেলেও করা হবে।'' পুণ্যার্থী বুল্টি ঘোষ বলেন, ''খারাপ লাগছে যুদ্ধের জন্য ভোগ বন্ধ। বাড়িতেও সমস্যা, এখানেও তাই। আমরা প্রায়ই আসতাম ভোগ খেতে। তৃপ্তি পেতাম। সত্যিই বড় সমস্যা।''
advertisement
আদ্যাপীঠ মন্দিরে জ্বালানির আঁচ! গ্যাসের বদলে উনুনে রান্না!উত্তর ২৪ পরগনার আড়িয়াদহে আদ্যাপীঠ মন্দির। এখানেও গ্যাসের আঁচ। গ্যাসের বদলে বৃহস্পতিবার থেকে ভক্তদের ভোগের রান্না শুরু হয়েছে উনুনে।বঙ্গোপসাগরের পাড়ে দিঘায় জগন্নাথ মন্দির। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী। রোজ প্রায় ৩ হাজার ভক্তকে ভোগ খাওয়ানো হয়। গ্যাসের সংকটে তাতে কাটছাঁটের সিদ্ধান্ত। বৃহস্পতিবার থেকে ৩ হাজারের বদলে খাওয়ানো হবে সাড়ে সাতশো ভক্তকে। কাটছাঁট করা হয়েছে সেবায়েতদের ভোগেও। কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস বলেন, ''যত সিলিন্ডার পেতাম সেটা পাওয়া যাচ্ছে না। প্রায় ৩ হাজারের প্রসাদ রান্না করছিলাম। সেটা কমিয়ে ৭৫০ করছি। ভগবানের ভোগের গ্যাস আছে।''








