advertisement

Mamata Banerjee: বিশ্বমঞ্চে বাংলার ফের বড় জয়, মমতার 'মাটির সৃষ্টি'-কে রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি! গোবিন্দভোগ-তুলাইপাঞ্জিকে হেরিজেট তকমা

Last Updated:

Mamata Banerjee: আন্তর্জাতিক মঞ্চে ফের সেরার শিরোপা পেল পশ্চিমবঙ্গ। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বাস্তবায়িত 'মাটির সৃষ্টি' প্রকল্পের জন্য রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-র পক্ষ থেকে বিশেষ শংসাপত্র পেয়েছে।

আন্তর্জাতিক মঞ্চে ফের সেরার শিরোপা পেল পশ্চিমবঙ্গ
আন্তর্জাতিক মঞ্চে ফের সেরার শিরোপা পেল পশ্চিমবঙ্গ
কলকাতা: আন্তর্জাতিক মঞ্চে ফের সেরার শিরোপা পেল পশ্চিমবঙ্গ। রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বাস্তবায়িত ‘মাটির সৃষ্টি’ প্রকল্পের জন্য রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-র পক্ষ থেকে বিশেষ শংসাপত্র পেয়েছে। একইসঙ্গে বাংলার ঐতিহ্যবাহী তিন সুগন্ধি চাল, গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচূড়-কেও ‘খাদ্য ও সংস্কৃতি ঐতিহ্য’ (Food & Culture Heritage) হিসেবে স্বীকৃতি দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘অত্যন্ত গর্বের সঙ্গে জানাচ্ছি যে, UN আবারও আমাদের একটি পথিকৃৎ উদ্যোগকে স্বীকৃতি দিয়েছে। ইউনাইটেড নেশনসের Food and Agriculture Organization (FAO) আমাদের ‘মাটির সৃষ্টি’ কর্মসূচীকে দিয়েছে এই আন্তর্জাতিকভাবে মূল্যবান স্বীকৃতির শংসাপত্র। আমাদের রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ২০২০ সালে আমরা যে পথপ্রদর্শক ‘মাটির সৃষ্টি’ প্রকল্প শুরু করেছিলাম, তার বিপুল সাফল্যের জন্যই আন্তর্জাতিক স্তরের এই প্রশংসাপত্র। প্রাকৃতিক ঐতিহ্য এবং জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে কার্যকর এই বহুমুখী প্রকল্পটিকে একটি অনন্য জনমুখী উদ্যোগ হিসেবে UN স্বীকৃতি দিল।
advertisement
advertisement
advertisement
‘মাটির সৃষ্টি’ প্রকল্পের মাধ্যমে, এক অনন্য বীক্ষায়, আমরা জমি, সেচ এবং পঞ্চায়েত ব্যবস্থার নানা প্রকরণকে এক সূত্রে গেঁথেছি। আমাদের মূল লক্ষ্য থেকেছে পশ্চিমাঞ্চলের রুক্ষ, অনুর্বর এবং একফসলি জমিকে উর্বর, বহুফসলি, ও বছরভর চাষযোগ্য করে তোলা। সুজলা ও উর্বর এইসব জমিতে এখন শাকসবজির ফলন ও ফলের চাষও হচ্ছে। পুকুর খনন ও অন্যান্য নতুন সেচ ব্যবস্থার মাধ্যমে জলের জোগান নিশ্চিত করা হয়েছে। এর ফলে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং গ্রামীণ পরিবারগুলির আয় বহুগুণ বেড়েছে।
advertisement
আরও পড়ুন: ‘রাজপালের স্ত্রী কেঁদে কেঁদে মেসেজ লিখে পাঠাত’, ৯ কোটির ঋণ মামলায় অবশেষে মুখ খুললেন সেই ব্যবসায়ী! মারাত্মক অভিযোগ
আমি আনন্দের সঙ্গে আরও জানাচ্ছি যে, UN (FAO) এর পাশাপাশি বাংলার বিখ্যাত সুগন্ধি চাল— গোবিন্দভোগ, তুলাইপাঞ্জি এবং কনকচুরকে আন্তর্জাতিক ‘খাদ্য ও সংস্কৃতি ঐতিহ্য’ (Food & Culture Heritage) হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাষ্ট্রপুঞ্জের খাদ্য ও কৃষি সংস্থার ডিরেক্টর জেনারেলের কাছ থেকে পাওয়া এই সার্টিফিকেটগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রাকৃতিক সম্পদ, জীববৈচিত্র্য এবং আমাদের খাদ্য সংস্কৃতি রক্ষার ক্ষেত্রে এইসব আন্তর্জাতিক সম্মান বাংলার কাজের এক বিশাল স্বীকৃতি। এই গৌরব আমি গ্রামবাংলার সকল মানুষ, বিশেষ করে বাংলার কৃষক ভাই-বোনদের উৎসর্গ করছি।’
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee: বিশ্বমঞ্চে বাংলার ফের বড় জয়, মমতার 'মাটির সৃষ্টি'-কে রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতি! গোবিন্দভোগ-তুলাইপাঞ্জিকে হেরিজেট তকমা
Next Article
advertisement
Air India Raises Surcharges: ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় ! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধির ঘোষণা এয়ার ইন্ডিয়ার
ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায়! জ্বালানির সারচার্জ বাড়ছে, ভাড়া বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার
  • ইরান যুদ্ধের আঁচ এবার বিমানভাড়ায় !

  • জ্বালানির সারচার্জ বাড়ছে

  • ভাড়া বৃদ্ধির ঘোষণা করে দিল এয়ার ইন্ডিয়া

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement