advertisement

India Bangladesh Relation: বাংলাদেশ থেকে জোর করে ভারতে পাঠানো, 'ওই' ২৮ জন ফের ফিরল নিজের মাটিতে! কারা ওরা? চোখে জল সীমান্তের সকলের

Last Updated:

India Bangladesh Relation: নতুন সরকার গঠনের পরই বড় সিদ্ধান্ত ভারতের। এ দেশে পাচার হওয়া ২৮ জন বাংলাদেশি শিশুকে ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে পাঠানো হল নিজভূমে।

শিশুদের পাঠানো হল নিজেদের দেশে
শিশুদের পাঠানো হল নিজেদের দেশে
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: বাংলাদেশে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শপথ গ্রহণের পরই, ভারতে পাচার হওয়া ২৮ জন বাংলাদেশি শিশুকে ভারতের পেট্রাপোল ও বাংলাদেশের বেনাপোল সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশে পাঠানো হল।
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ওই শিশুদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। ওই বাংলাদেশি শিশুদের বাড়ি  রংপুর, ঠাকুরগাও, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামে বলে জানা গিয়েছে। ভারতে পাচার হওয়া ২৮ জন বাংলাদেশি শিশুর মধ্যে, ৮ জন মেয়ে ও ২০ জন ছেলে রয়েছে।
আরও পড়ুন: ‘রাজপালের স্ত্রী কেঁদে কেঁদে মেসেজ লিখে পাঠাত’, ৯ কোটির ঋণ মামলায় অবশেষে মুখ খুললেন সেই ব্যবসায়ী! মারাত্মক অভিযোগ
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন শেল্টার হোমে তারা তিন থেকে সাত বছর পর্যন্ত আশ্রিত ছিল। দুই দেশের প্রশাসনের উদ্যোগে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে অবশেষে তারা দেশে ফিরতে পারল। সীমান্তের দায়িত্বে থাকা আধিকারিকদের কথায়, কাজের আশায় দালালদের মাধ্যমে তারা ভারতে এসেছিলেন। পরে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে বিভিন্ন হোমে ছিলেন।
advertisement
advertisement
আরও পড়ুন: ক্ষমতায় এল বিএনপি, অথচ বিরাট সুফল ঘরে তুলল আওয়ামি লীগ! হাসিনা দেশ ছাড়ার পর এই প্রথম এমন ঘটনা, অবিশ্বাস্য!
এদিন ওই শিশুদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। ফেরত আসা শিশুদের অধিকাংশের বাবা মা বর্তমানে ভারতে অবৈধ ভাবে আসার অপরাধে জেল বন্দী বলে সূত্র মারফত জানা গিয়েছে। এই প্রতিবেশী দেশের শিশুদের ফিরিয়ে দিয়ে যেন ভারতের তরফে বাংলাদেশে নতুন সরকার গঠনের পর বড় বার্তা দেওয়া হল। এখন দেখার আগামী দিনে ভারত বাংলাদেশের মধ্যে তলানিতে ঠেকা সম্পর্ক কতটা মধুর হয়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
India Bangladesh Relation: বাংলাদেশ থেকে জোর করে ভারতে পাঠানো, 'ওই' ২৮ জন ফের ফিরল নিজের মাটিতে! কারা ওরা? চোখে জল সীমান্তের সকলের
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement