advertisement

Shantanu Thakur: এসআইআর আবহে ফের একবার মতুয়াদের সিএএ-তে আবেদন করতে অনুরোধ শান্তনু ঠাকুরের

Last Updated:

Shantanu Thakur: শান্তনু ঠাকুর বলেন, ''এসআইআর-এ মতুয়াদের নাম বাদ গেলে নির্বাচন কমিশনকে ধরতে হবে। আমাদের নয়।''

ফের শান্তনুর সিএএ সওয়াল
ফের শান্তনুর সিএএ সওয়াল
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: এসআইআর আবহে ফের এক বার মতুয়াদের সিএএ-তে আবেদন করতে অনুরোধ করলেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। মতুয়া মহা সম্মেলনে গিয়ে ফের এক বার মতুয়াদের সিএএ-তে আবেদন করতে বলেন তিনি। বুধবার উত্তর ২৪ পরগনার বাগদা থানার নলডুগরির কালোনিপাড়ায় মতুয়া ধর্ম মহা সম্মেলনে অংশ গ্রহণ করেন শান্তনু ঠাকুর।
সেখানে বক্তব্য রাখতে গিয়ে শান্তনু ঠাকুর মতুয়াদের উদ্দেশ্যে বলেন, ”আপনারা ধৈর্য্য ধরে সিএএ-তে আবেদন করবেন। সিএএ-তে আবেদন করলে আমাদের ভারতবর্ষে নাগরিকত্ব পেতে সুবিধা হবে। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড থাকলে নাগরিক হয় না। নাগরিকত্ব আলাদা নিতে হয়। রাজ্য সরকারের নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা নেই। সিএএ-এর মাধ্যমে এনআরসি সমস্যার সমাধান হবে। আপনারা সিএএ-তে আবেদন করুন। কারও মন্তব্যে কান দেবেন না। তারা রাজনীতি করতে চায়। আমরা চাই বড়মার আন্দোলন সার্থক হোক।” এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেন, ”এসআইআর-এ মতুয়াদের নাম বাদ গেলে নির্বাচন কমিশনকে ধরতে হবে। আমাদের নয়।”
advertisement
এবারই অবশ্য প্রথম নয়, এসআইআর পর্বের শুরু থেকেই শান্তনু সওয়াল করছিলেন সিএএ-তে আবেদন করার জন্য। বিজেপির তরফে নানা জায়গায় সিএএ ক্যাম্পও খোলা হয়েছিল। সিএএ নিয়ে বলতে গিয়ে শান্তুনু এর আগে বলেছিলেন, “স্বরাষ্ট্র মন্ত্রী আগেই বলে দিয়েছেন শুধু ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে নয় ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা ভারতে এসেছেন তাঁরা ভারতবর্ষেই থাকবেন। এদের কেউ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানে পাঠাতে পারবে না।”
advertisement
advertisement
কিন্তু এসআইআরের পর নাম বাদ গেলেও অন্তুর্ভূক্তি কী করে সম্ভব? শান্তনু যদিও এক্ষেত্রে বলছিলেন, “একটা নির্বাচন কমিশনের অধীনে। আর একটা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। এসআইআরে নাম বাদ গেলে সিএএ করা মানে তো সে নাগরিক। আর নাগরিক মানে তো ভারতের নাগরিক। নাগরিক হলেই তাঁর ভোটার কার্ড থাকবে। স্বাভাবিকভাবেই এই লোকগুলো তো ভারতের নাগরিক হবে। তাই আমরা আবেদন করতেই পারি।”
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Shantanu Thakur: এসআইআর আবহে ফের একবার মতুয়াদের সিএএ-তে আবেদন করতে অনুরোধ শান্তনু ঠাকুরের
Next Article
advertisement
Centre State Conflict: দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! পাল্টা বদলির নির্দেশ নবান্নের, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির পুলিশ কমিশনারকে ডেপুটেশনে চাইল কেন্দ্র! নারাজ রাজ্য, মুর্মুর অভিযোগের জেরেই সংঘাত?
  • দার্জিলিংয়ের জেলাশাসক, শিলিগুড়ির সিপি-কে ডেপুটেশনে চাইল কেন্দ্র৷

  • দুই অফিসারকে দিল্লি পাঠাতে নারাজ রাজ্য৷

  • ফের কেন্দ্র- রাজ্য সংঘাতের আশঙ্কা৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement