advertisement

স্কুল পরিদর্শককে বেধড়ক মারধর জামালপুরে! কী এমন ছিল বাজেয়াপ্ত মোবাইলে! উঠছে প্রশ্ন? বিস্ফোরক অভিযোগ!

Last Updated:

School Examiner Beaten: কী এমন ছিল বাজেয়াপ্ত হওয়া মোবাইল ফোনে যা ফিরে পেতে স্কুল পরিদর্শককে মারধর করতেও দ্বিধাবোধ করলেন না শিক্ষকরা? শিক্ষকের একাংশ ও অভিভাবকদের একটা বড় অংশ এই প্রশ্ন তুলছেন। মঙ্গলবার পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষা পরিদর্শনে গিয়েছিলেন জামালপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজ।

News18
News18
বর্ধমান: কী এমন ছিল বাজেয়াপ্ত হওয়া মোবাইল ফোনে যা ফিরে পেতে স্কুল পরিদর্শককে মারধর করতেও দ্বিধাবোধ করলেন না শিক্ষকরা? শিক্ষকের একাংশ ও অভিভাবকদের একটা বড় অংশ এই প্রশ্ন তুলছেন। মঙ্গলবার পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষা পরিদর্শনে গিয়েছিলেন জামালপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রশান্ত কবিরাজ।
সেখানে স্ট্রং রুমে এক গ্রুপ সি কর্মীর মোবাইল ফোন বেজে ওঠে। সেই ফোন বাজেয়াপ্ত করেন স্কুল পরিদর্শক। বাকি শিক্ষক ও শিক্ষা কর্মীদের কাছে ফোন আছে কিনা নিশ্চিত হতে চান। তখনই তাঁকে বেদম মারধর করে বাজেয়াপ্ত করা ফোন ছিনিয়ে নেওয়া হয়।
advertisement
advertisement
ঘটনার প্রতিবাদে আঝাপুরে মেমারি তারকেশ্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখান আশপাশের অন্যান্য স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীরা। তাতে আঝাপুর হাই স্কুলের কিছু শিক্ষকও যোগ দেন। ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিভাবকরাও।
সেইসব অভিভাবক শিক্ষকরা বলছেন, পরীক্ষা চলাকালীন কে কে মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবে তা নির্দিষ্ট করে দিয়েছে পর্ষদ। কিন্তু স্ট্রং রুমে গ্রুপ সি কর্মীর কাছ থেকে মোবাইল ফোন পাওয়া গেল। সেই ফোন কেড়ে নেওয়ার জন্য শিক্ষকরা স্কুল পরিদর্শককে মারধর করতে পর্যন্ত বাদ রাখলেন না।
advertisement
এস আইকে মারধরের পরিণাম কী তা শিক্ষকরা ভালভাবেই জানেন। তা জেনেও তারা মোবাইল ছিনিয়ে নিলেন। তার মানে কি ওই মোবাইল ফোনে আরও মারাত্মক কিছু ছিল! সেজন্যই তাঁরা ওই মোবাইল ফোন হাতে পেতে এতোটা মরিয়া হয়ে উঠেছিলেন? তাই ওই মোবাইল ফোনে কী ছিল তারও বিস্তারিত তদন্ত হোক।
advertisement
অভিযোগ উঠছে, ওই মোবাইল ফোন থেকে প্রশ্ন ফাঁসের চক্রান্ত হচ্ছিল এমনটাও তো হতে পারে। তাই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা দরকার। প্রয়োজনে মোবাইল ফোন বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হোক। ওই মোবাইল ফোন থেকে তথ্য ডিলিট করা হলেও তা তাঁরা উদ্ধার করতে পারবেন। সেই সঙ্গে অবর বিদ্যালয় পরিদর্শককে মারধরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক-সহ আট জনকে সাসপেন্ড করেছে শিক্ষা দফতর।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
স্কুল পরিদর্শককে বেধড়ক মারধর জামালপুরে! কী এমন ছিল বাজেয়াপ্ত মোবাইলে! উঠছে প্রশ্ন? বিস্ফোরক অভিযোগ!
Next Article
advertisement
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? ভোটার তালিকা নিয়ে বড় আপডেট
১৫ লাখ নামের নিষ্পত্তি...! আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ? বড় আপডেট
  • আগামী সপ্তাহেই প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ?

  • ভোটার তালিকা নিয়ে বড় আপডেট

  • ১৫ লাখ আন্ডার অ্যাডজুডিকেশন-এ থাকা অভিযোগের নিষ্পত্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement