advertisement

Election Commission: সোমবারের মধ্যেই রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা? খবর কমিশন সূত্রে

Last Updated:

রাজ্যে কত দফায় ভোট গ্রহণ হবে, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে৷

কবে ভোট ঘোষণা করবে কমিশন?
কবে ভোট ঘোষণা করবে কমিশন?
আগামী রবিবার অথবা সোমবারের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন৷ গত সপ্তাহের শুরুতেই দু দিনের সফরে রাজ্যে এসেছিল কমিশনের ফুল বেঞ্চ৷ নির্বাচন কমিশন সূত্রের খবর, দিল্লিতে ফেরার পর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটের প্রস্তুতি নিয়ে পর্যালোচনার পর সোমবারের মধ্যেই নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করে দিতে পারে কমিশন৷
রাজ্যে এসে প্রতিটি রাজনৈতিক দলের পাশাপাশি পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করেও ভোট প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে তা বুঝে নিয়েছিল কমিশনের ফুল বেঞ্চ৷ একই সঙ্গে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারও জানিয়েছিলেন, বাংলায় কত দফায় ভোট হবে তা নির্ভর করবে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপরে৷ তবে কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গে দু দফায় নির্বাচন করাতে পারে কমিশন৷
advertisement
কলকাতায় পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, নির্বাচন আয়োজনে কোনও সরকারি আধিকারিকের কোনওরকমের গাফিলতি কমিশন বরদাস্ত করবে না৷ নিরপেক্ষ ভাবে নিজেদের দায়িত্ব পালনের জন্য পুলিশ, প্রশাসনের কর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার৷
advertisement
প্রসঙ্গত, গত সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ধর্মতলার ধর্নামঞ্চ থেকে দাবি করেছিলেন, শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভার পরই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে কমিশন৷
view comments
বাংলা খবর/ খবর/নির্বাচন/
Election Commission: সোমবারের মধ্যেই রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা? খবর কমিশন সূত্রে
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement