advertisement

Basirhat News: ৫০ কোটি টাকার পথশ্রী প্রকল্পে বদলে যাচ্ছে বসিরহাটের চেহারা! দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান, প্রশাসনের উদ্যোগে খুশির হাওয়া

Last Updated:

Basirhat News: বসিরহাট মহকুমা শাসকের উদ্যোগে দ্রুত বদলাতে চলেছে শহরের চেহারা। পথশ্রী প্রকল্পে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বসিরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ শুরু হল।

+
বদলাতে

বদলাতে চলেছে বসিরহাট শহরের চেহারা

বসিরহাট, উত্তর ২৪ পরগণা, জুলফিকার মোল্যা: ৫০ কোটি টাকার রাস্তা প্রকল্পে বদলে যাচ্ছে বসিরহাটের চেহারা। উদ্যোগে মহকুমা শাসক। দ্রুত বদলাতে চলেছে বসিরহাট শহরের চেহারা। দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধানে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে বসিরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বৃহৎ রাস্তা নির্মাণ ও সংস্কার প্রকল্পের কাজ শুরু হয়েছে। প্রশাসনের এই উদ্যোগে স্বস্তির নিশ্বাস ফেলছেন শহরের বাসিন্দারা।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মহকুমা শাসক জেসমিন কৌর বর্তমানে বসিরহাট পৌরসভার পৌর প্রশাসকের দায়িত্বে রয়েছেন। পথশ্রী প্রকল্পে শহরের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে এই বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, মোট প্রায় ৫৫.২ কিলোমিটার রাস্তা তৈরি ও সংস্কারের কাজ শুরু হয়েছে। আগামী এক মাসের মধ্যেই কাজ সম্পূর্ণ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ থার্মোকল, কাগজের দাপটে হারিয়ে যাচ্ছে শালপাতার দিন! আউশগ্রামে বন্ধ সরকারি কারখানা 
এই প্রকল্পে ৩১.১৫ কিলোমিটার পেভার ব্লক রাস্তা, ১৩.৬৫ কিলোমিটার কংক্রিটের রাস্তা এবং ৬.৪ কিলোমিটার বিটুমিনাস রাস্তা নির্মাণ করা হবে। নতুন এই রাস্তাগুলি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডকে আরও কার্যকরভাবে সংযুক্ত করবে, ফলে শহরের অভ্যন্তরীণ যাতায়াত হবে সহজ ও দ্রুত।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গরু চড়াতে গিয়ে যমের মুখোমুখি! বৃদ্ধকে শুঁড়ে তুলে আছড়ে আছড়ে মারল বুনো হাতি, বাঘমুন্ডিতে তুমুল আতঙ্ক
বিগত সময়ে বসিরহাট পৌরসভার বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ ওঠার পর প্রশাসনিক দায়িত্ব মহকুমা শাসকের হাতে ন্যস্ত করা হয়। দায়িত্ব গ্রহণের পর থেকেই উন্নয়নমূলক কাজের গতি বাড়ানো হয়েছে। যার অন্যতম বড় পদক্ষেপ এই রাস্তা নির্মাণ প্রকল্প।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
প্রশাসনের আশা, প্রকল্পটি সম্পূর্ণ হলে বসিরহাট শহরের যোগাযোগ ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনই সামগ্রিক নাগরিক পরিষেবার মানও আরও উন্নত হবে। উন্নয়নের এই উদ্যোগ ইতিমধ্যেই শহরবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Basirhat News: ৫০ কোটি টাকার পথশ্রী প্রকল্পে বদলে যাচ্ছে বসিরহাটের চেহারা! দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান, প্রশাসনের উদ্যোগে খুশির হাওয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জেনে নিন
রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জেনে নিন
  • রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন

  • কবে থেকে বাড়বে তাপমাত্রা?

  • আরও কিছু দিন শীতের আমেজ অনুভূত হবে কলকাতা-সহ গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement