Elephant Attack: গরু চড়াতে গিয়ে যমের মুখোমুখি! বৃদ্ধকে শুঁড়ে তুলে আছড়ে আছড়ে মারল বুনো হাতি, বাঘমুন্ডিতে তুমুল আতঙ্ক
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Purulia Elephant Attack: বাঘমুন্ডিতে বুনো হাতির হামলায় প্রাণ গেল এক বৃদ্ধের। শুঁড় দিয়ে তুলে বৃদ্ধকে আছড়ে আছড়ে মেরেছে দাঁতাল। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গ-ঝাড়খন্ড সীমান্তবর্তী সুবর্ণরেখা এলাকায়।
বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বাঘমুন্ডিতে দাঁতালের আক্রমণে প্রাণ গেল এক বৃদ্ধের। ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পশ্চিমবঙ্গ-ঝাড়খন্ড সীমান্তবর্তী সুবর্ণরেখা এলাকায়। পুরুলিয়ার বাঘমুন্ডি থানার তুন্তুড়ি-সুইসা অঞ্চলের মারচা সংলগ্ন জঙ্গল এলাকায় একটি দাঁতালের হামলায় প্রাণ গিয়েছে এক বৃদ্ধের। মৃতের নাম গুরুচরণ সিং মুড়া, বয়স ৭৬ বছর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও তিনি তাঁর গরু ও ছাগলকে নদীতে জল খাওয়াতে নিয়ে গিয়েছিলেন। স্নান সেরে বাড়ি ফেরার পথেই আচমকা একটি বুনো হাতি তাঁর উপর হামলা চালায়। পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। হাতিটি ওই বৃদ্ধকে আছড়ে আছড়ে ঘটনাস্থলেই মেরে ফেলে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
আরও পড়ুনঃ স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ঝাড়গ্রামে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস! অল্পের জন্য রক্ষা, যমের মুখ থেকে ফিরলেন যাত্রীরা
এ বিষয়ে স্থানীয় বাসিন্দা পঞ্চানন রজক ও দীপক কুমার বলেন, আচমকাই একটি বুনো হাতি বৃদ্ধের সামনে চলে আসে। সে পালানোর আগেই তাকে আছাড় মেরে দেয় হাতেটি। যেভাবে চোখের সামনে ওই বৃদ্ধকে দাঁতাল মেরে ফেলল তাতে তারা অনেকটাই ভয়ের মধ্যে রয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাজ্যে ফুটবলের নতুন দিশা! প্রতিভাবান খেলোয়াড়দের জন্য পুরুলিয়ায় ট্রায়ালের আয়োজন! জাতীয় ও আন্তর্জাতিক স্তরে খেলার বড় সুযোগ
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুইসা ফাঁড়ির পুলিশ ও বন দফতরের কর্মীরা। ওই বৃদ্ধকে উদ্ধার করে পাথরডী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার মানুষজন। বনবিভাগের তৎপরতা সত্ত্বেও কীভাবে বার বার হাতির হামলায় ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Feb 10, 2026 1:04 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Elephant Attack: গরু চড়াতে গিয়ে যমের মুখোমুখি! বৃদ্ধকে শুঁড়ে তুলে আছড়ে আছড়ে মারল বুনো হাতি, বাঘমুন্ডিতে তুমুল আতঙ্ক










