Jhargram News: স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ঝাড়গ্রামে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস! অল্পের জন্য রক্ষা, যমের মুখ থেকে ফিরলেন যাত্রীরা
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Jhargram News: মঙ্গলবার ঝাড়গ্রামের রগড়া থেকে মেদিনীপুর যাওয়ার পথে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তা ছেড়ে পাশের চাষের জমিতে ঢুকে পড়ে। আহত খালাসি।
সাঁকরাইল, ঝাড়গ্রাম, রাজু সিং: স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। আহত হয়েছে বাসের খালাসি। মঙ্গলবার ঝাড়গ্রামের রগড়া থেকে মেদিনীপুরের দিকে যাওয়ার পথে যাত্রীবাহী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।
ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের অন্তর্গত রগড়া বাস স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে রওনা দেয় বাসটি। অল্প দূর যাওয়ার পরই বাসটির স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এর ফলে চালক বাসের নিয়ন্ত্রণ হারান। বাসটি রাস্তা ছেড়ে পাশের চাষের জমিতে ঢুকে পড়ে।
আরও পড়ুনঃ সেতারের মতো দেখতে কিন্তু সেতার নয়! কালনায় তৈরি হচ্ছে দুর্লভ আফগান রাবাব! অস্ট্রেলিয়া, আমেরিকা মাতাচ্ছে এই বাদ্যযন্ত্র
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমিতে ধান চাষ করা ছিল এবং মাটি নরম থাকায় বাসটির চাকা বসে যায়। সেই কারণেই বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। তবে এই দুর্ঘটনায় বাসের খালাসি শংকর পাত্র আহত হন। তাকে তড়িঘড়ি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ব্যারিকেডে সজোরে স্কুটির ধাক্কা! শান্তিপুর বাইপাসের ধারে চা খেতে এসে ৩ বন্ধু হাসপাতালে
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাঁকরাইল থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত বাসটি উদ্ধারের জন্য ক্রেন আনা হয়। ক্রেনের সাহায্যে বাসটি তোলার চেষ্টা চলছে। এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর নেই বলে জানা গিয়েছে।
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
Feb 10, 2026 12:39 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhargram News: স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে ঝাড়গ্রামে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস! অল্পের জন্য রক্ষা, যমের মুখ থেকে ফিরলেন যাত্রীরা







