advertisement

Afghan Rubab: সেতারের মতো দেখতে কিন্তু সেতার নয়! কালনায় তৈরি হচ্ছে দুর্লভ আফগান রাবাব! অস্ট্রেলিয়া, আমেরিকা মাতাচ্ছে এই বাদ্যযন্ত্র  

Last Updated:

Afghan Rubab: দুর্লভ আফগান রাবাব এখন তৈরি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কালনার রামকৃষ্ণপল্লীতে। শিল্পী অসিত বারুইয়ের তৈরি এই আফগানি বাদ্যযন্ত্র পৌঁছে যাচ্ছে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা ও ইরানে। দাম ১৭ হাজার টাকা থেকে শুরু।

+
কালনায়

কালনায় তৈরি হচ্ছে দুর্লভ আফগান রাবাব

কালনা, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: আফগান রাবাব এক প্রাচীন ও দুর্লভ বাদ্যযন্ত্র, যার সুর যুগ যুগ ধরে আফগান সঙ্গীতের প্রাণ হয়ে উঠেছে। শুধু আফগানিস্তান নয়, ইরান, কাশ্মীর, পাঞ্জাব-সহ নানা অঞ্চলের সঙ্গীত জগতে রাবাবের ব্যবহার দীর্ঘদিনের ঐতিহ্য। আফগান রাবাব, শিক রাবাব, সেলি ও ধ্রুপদি বিভিন্ন ধরনের এই যন্ত্র আমাদের রাজ্যে তৈরি হয় খুব কমই। অথচ আজ সেই দুর্লভ রাবাবই তৈরি হচ্ছে পূর্ব বর্ধমান জেলার কালনার রামকৃষ্ণপল্লীতে।
এই কাজের নেপথ্যে রয়েছেন কালনার বাসিন্দা অসিত বারুই। স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মজীবন শুরু করলেও সঙ্গীতের টানে পেশা বদল করেন তিনি। তিন বছর ধরে নিজ হাতে তৈরি করছেন আফগান ও শিক রাবাব। টেলিভিশনের একটি অনুষ্ঠানে প্রথম রাবাব দেখে কৌতূহল থেকেই শুরু হয় তাঁর পথচলা। পরে আফগানিস্তানের রাবাব গবেষক জসপ্রিত সিং ও ইরানের এক গবেষকের সহায়তায় যন্ত্র তৈরির খুঁটিনাটি রপ্ত করেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ব্যারিকেডে সজোরে স্কুটির ধাক্কা! শান্তিপুর বাইপাসের ধারে চা খেতে এসে ৩ বন্ধু হাসপাতালে
অসিত বাবু এই বিষয়ে বলেন, “এই রাবাব বিক্রির টাকায় বাড়ি করেছি, সংসারেও উন্নতি হয়েছে। এখন এত চাহিদা আমি একেবারে ফাঁকা সময় পাই না। বিভিন্নভাবে আমি এখনও নতুন নতুন রাবাব তৈরি করে চলেছি।” আজ কালনায় তৈরি অসিত বাবুর রাবাব পৌঁছে যাচ্ছে অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা ও ইরানে। বাংলাদেশ, মুম্বই এমনকি পাঞ্জাবের সঙ্গীত জগতেও ব্যবহার হচ্ছে তাঁর তৈরি যন্ত্র।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেতারের সঙ্গে মিল থাকলেও রাবাব আকারে ছোট এবং সুরে সম্পূর্ণ আলাদা। ১৭ হাজার থেকে ৫০ হাজার টাকা দামের এক একটি রাবাব তৈরি করেন অসিত বাবু। তাঁর ইচ্ছে, রাবাবের সুর ছড়িয়ে পড়ুক গোটা বাংলা জুড়ে। কেউ শিখতে চাইলে ধৈর্য থাকলে শেখাতেও প্রস্তুত তিনি। আফগান পেরিয়ে আজ রাবাবের সুর পৌঁছে গিয়েছে কালনার ওলিগলিতেও।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Afghan Rubab: সেতারের মতো দেখতে কিন্তু সেতার নয়! কালনায় তৈরি হচ্ছে দুর্লভ আফগান রাবাব! অস্ট্রেলিয়া, আমেরিকা মাতাচ্ছে এই বাদ্যযন্ত্র  
Next Article
advertisement
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
'আই ট্রাস্ট গড উইল নট গিভ মি...' মনোনয়ন জমা দিয়ে মাদার টেরিজাকে স্মরণ রাজীব কুমারের
  • রাজ্যসভার প্রাথী হিসেবে আজই মনোনয়ন জমা দেওয়ার দিন। বিধানসভায় মনোনয়ন জমা দিতে সকাল সকাল হাজির ছিলেন রাজীব কুমার। মনোনয়ন পত্র জমা দিয়ে মাদার টেরিজাকে উদ্ধৃত করে যা বললেন প্রাক্তন আমলা রাজীব কুমার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement