advertisement

Car Accident: ভয়াবহ দুর্ঘটনা! বটগাছে ধাক্কা বেপরোয়া গাড়ির, মৃত্যু তিন যুবকের, আহত ১

Last Updated:

আলিুপরদুয়ারে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তিন বন্ধুর, জখম ১। ভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ৩১সি জাতীয় সড়কের পুটিমারি সেন্ট্রাল ব্যাংকের সামনে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
আলিপুরদুয়ার: আলিুপরদুয়ারে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল তিন বন্ধুর, জখম ১। ভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটেছে ৩১সি জাতীয় সড়কের পুটিমারি সেন্ট্রাল ব্যাংকের সামনে।
জানা গিয়েছে, সেন্ট্রাল ব্যাঙ্কের সামনে একটি বটগাছে এসে ধাক্কা মারে একটি গাড়ি। এর জেরে গাড়িটি দুমরেমুছড়ে তিনটি খণ্ডে বিভক্ত হয়ে যায়। ওই গাড়িটি প্রবল বেগে জাতীয় সড়ক ধরে বারোবিশার দিকে যাচ্ছিল। সেই সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা বড় বটগাছে ধাক্কা মারে। প্রধান সড়কের ওপরেই ছিটকে পড়েন ক্ষতবিক্ষত তিন যুবক।
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, মৃতদের নাম প্রদীপ ঘোষ (২৪), অভিজিৎ দাস (২৪), দীপ দাস (২৩)। আহত যুবকের নাম বিনয় পাল চৌধুরি (২৩)। মৃত ও আহতরা সকলেই বন্ধু। এরা প্রত্যেকেই আলিপুরদুয়ারের বাসিন্দা।
দুর্ঘটনার খবর পেয়ে শামুকতলা রোড ফাঁড়ির ওসি সঞ্জীব মোদক বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছন। দুর্ঘটনাগ্রস্তদের উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। গাড়ির চালক গুরুতর জখম অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। তাকে আলিপুরদুয়ার থেকে কোচবিহার মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। নেশা করে গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে কিনা পুলিশ সেটাও খতিয়ে দেখছে।
advertisement
আরও পড়ুন: সুপ্রিম কোর্টে হাজির হতে পারেন স্বয়ং মুখ্যমন্ত্রী! বুধবার শীর্ষ আদালতে SIR শুনানি
শামুকতলা রোড ফাঁড়ির পুলিশ আধিকারিক সঞ্জীব মোদক বলেন, “খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে যখনদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তিনজনকে মৃত বলে ঘোষণা করেন। আমরা গোটা ঘটনার তদন্ত গুরুত্ব দিয়ে করছি”।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Car Accident: ভয়াবহ দুর্ঘটনা! বটগাছে ধাক্কা বেপরোয়া গাড়ির, মৃত্যু তিন যুবকের, আহত ১
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement