advertisement

Rajpur Sonarpur Municipality: রড, উইকেট ও লাঠি নিয়ে হু হু করে ঢুকে পড়ল মেলায়! সোনারপুরে ভয়ঙ্কর কাণ্ড

Last Updated:

মেলায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঘিরে এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে৷ দু’পক্ষই Sonarpur Police Station-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সোনারপুরে মেলায় তাণ্ডব৷
সোনারপুরে মেলায় তাণ্ডব৷
দক্ষিণ ২৪ পরগণা, অর্পণ মণ্ডল: সামান্য বাইক পার্ক করাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে বচসা৷ আর সেই বচসা থেকে রীতিমতো সংঘর্ষের ঘটনা ঘটল রাজপুর-সোনারপুরের দোলতলা এলাকায়। ঘটনায় মহিলাদের হেনস্থা করার অভিযোগও উঠেছে। দু’পক্ষের মারামারিতে কমপক্ষে ৫ থেকে ৬ জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, Rajpur Sonarpur Municipality-র ১৭ নম্বর ওয়ার্ডের দোলতলায় প্রতিবছরের মতো এবারও মেলা বসেছে। বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ সেই মেলায় আসছেনও প্রতিবারের মতো। সেই সময় এক ব্যক্তির বাইক পার্কিং করা নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। অভিযোগ, এরপর রড, উইকেট ও লাঠি নিয়ে একে অপরের উপর হামলা চালানো হয়।
advertisement
advertisement
এদিনের ঘটনায় মুন্না জাকির মণ্ডল-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, সঞ্জয় সাউ নামে এক ব্যক্তির উপর হামলা চালানো হয়৷ তেমনটাই অভিযোগ। ঘটনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন সঞ্জয় সাউ, সোমা ঘোষ, দেবাশিস দাস ও ঋতুপর্ণা ঘোষ নামের ব্যক্তিরা।
advertisement
এদিনের ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ালে এলাকায় পৌঁছয় পুলিশ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পিকেট বসানো হয়েছে গোটা এলাকায়। দু’পক্ষই Sonarpur Police Station-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Rajpur Sonarpur Municipality: রড, উইকেট ও লাঠি নিয়ে হু হু করে ঢুকে পড়ল মেলায়! সোনারপুরে ভয়ঙ্কর কাণ্ড
Next Article
advertisement
Accident: সাত সকালে বাড়ির সামনে দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু, তাঁর উপর উল্টে গেল ইট বোঝাই গাড়ি!
সাত সকালে বাড়ির সামনে দাঁড়ানো এক ব্যক্তির মৃত্যু, তাঁর উপর উল্টে গেল ইট বোঝাই গাড়ি!
  • একটি ইট বোঝাই ম্যাক্স গাড়ি তার উপর গিয়ে উল্টে পড়ে ৷

  • হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয়।

  • আমিনপুর গোলাবাড়ি রোডের বারো মল্লিকা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement