Bankura News: বিশেষভাবে সক্ষম, অদম্য জেদকে জয়, প্রকাশ পাচ্ছে কবি অর্পণের কাব্যগ্রন্থ ‘কোনও এক মায়াবী স্পেস’
- Reported by:Nilanjan Banerjee
- Published by:Riya Das
Last Updated:
Bankura News: শারীরিক সীমাবদ্ধতাকে জয় করে পড়াশোনা ও সাহিত্যচর্চায় এগিয়ে চলেছেন বাঁকুড়ার ছাত্র অর্পণ দে; প্রকাশ পাচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। চিকিৎসকদের কথায় একসময় শোনা গিয়েছিল অনিশ্চয়তার সুর। কিন্তু সেই সব আশঙ্কাকে পিছনে ফেলে অদম্য ইচ্ছাশক্তি আর সাহসকে সঙ্গী করে এগিয়ে চলেছেন বাঁকুড়ার ছাত্র অর্পণ দে। পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চায়ও নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন তিনি। ইতিমধ্যেই লিখেছেন নিজের একটি কাব্যগ্রন্থ— ‘কোনও এক মায়াবী স্পেস’। প্রেমের অনুভূতি থেকে শুরু করে দেশপ্রেম, ইতিহাস এবং নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে লেখা একাধিক কবিতা জায়গা পেয়েছে এই বইয়ে।
৪ মার্চ প্রকাশ পেতে চলেছে অর্পণের এই কাব্যগ্রন্থ। শারীরিক সীমাবদ্ধতা কখনও তার পথ আটকাতে পারেনি। কঠোর পরিশ্রম এবং অদম্য মানসিক শক্তির জোরে পড়াশোনায় ধারাবাহিক সাফল্য পেয়েছেন তিনি। মাধ্যমিকে প্রায় ৮০ শতাংশ এবং উচ্চ মাধ্যমিকে ৭৫ শতাংশ নম্বর পেয়ে সফলভাবে পাশ করেছেন বাঁকুড়া জিলা স্কুল থেকে। বর্তমানে তিনি বাঁকুড়া সম্মিলনী কলেজে ইতিহাস নিয়ে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি সাহিত্যচর্চাকেও সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন অর্পণ। অর্পণের এই সংগ্রামী জীবনের পেছনে রয়েছে তার বাবা কালু দে এবং মা সুদীপ্তা দে-র নিরলস পরিশ্রম ও ভালবাসা।
advertisement
আরও পড়ুন-আগামী ৯০ দিন ভয়ঙ্কর দুঃসময়…! ১০০ বছর পর চন্দ্রগ্রহণে সিংহ-সহ ৪ রাশির কপালে দুর্ভোগ, আর্থিক ক্ষতি, বিরাট ফাঁড়া
নানা প্রতিকূলতার মধ্যেও তাঁরা ছেলেকে সাহস জুগিয়ে বড় করে তুলেছেন। অর্পণের জীবনের আর এক বড় প্রেরণা নেতাজি সুভাষচন্দ্র বসু। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই নেতাজিকে প্রণাম করে দিন শুরু করে সে। তার বিছানার মাথার কাছেই রাখা রয়েছে নেতাজির ছবি, আর রয়েছে নেতাজিকে নিয়ে লেখা বইয়ের একটি বড় সংগ্রহ। ভবিষ্যতে ইতিহাস নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে পিএইচডি করার স্বপ্ন দেখছেন অর্পণ। বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে গবেষণা করতে চান তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন-‘মহাপ্রলয়’ আসছে…! ভয়ঙ্কর শক্তি বাড়ছে সূর্যের, কপাল পুড়বে ৩ রাশির, আর্থিক ক্ষতি জীবন নরক করে ছাড়বে, ফাঁড়া কাটাতে করুন…
অর্পণ জানিয়েছেন, স্কুল জীবনে শিক্ষক মহাদেব মুখোপাধ্যায়ের উৎসাহ ও অনুপ্রেরণা তাকে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করেছে। সেই মনোবলকে সঙ্গী করেই তিনি পড়াশোনা ও সাহিত্যচর্চা চালিয়ে যাচ্ছেন। অদম্য ইচ্ছাশক্তি আর স্বপ্নকে সামনে রেখে এগিয়ে চলা অর্পণের এই পথচলা ইতিমধ্যেই অনেকের কাছে অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 04, 2026 2:40 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
Bankura News: বিশেষভাবে সক্ষম, অদম্য জেদকে জয়, প্রকাশ পাচ্ছে কবি অর্পণের কাব্যগ্রন্থ ‘কোনও এক মায়াবী স্পেস’








