advertisement

Dilip Ghosh: ভবানীপুরই কি এবারের নতুন নন্দীগ্রাম! ‘..ঘরে ঢুকে মারতে হবে,’ বড় ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ

Last Updated:

মমতা বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, একটা ভোটে হলেও ভবানীপুরে জিতবেন তিনি৷ দক্ষিণ কলকাতার এই কেন্দ্রে এসআইআর প্রক্রিয়া শেষে বাদ গিয়েছে প্রীায় ৬০ হাজার নাম৷

মমতার কেন্দ্র নিয়ে মন্তব্য দিলীপের৷
মমতার কেন্দ্র নিয়ে মন্তব্য দিলীপের৷
কলকাতা: এসআইআর প্রক্রিয়ায় প্রায় ৬০ হাজার ভোটার বাদ পড়েছে শুধুমাত্র ভবানীপুর বিধানসভায় ৷ গত সোমবারই এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তারপরেই তাঁর সরাসরি চ্যালেঞ্জ, ‘‘ওরা জেনেশুনে নাম কেটেছে। আমার ভবানীপুর বিধানসভা ছোট একটি কেন্দ্র। আমার কেন্দ্র থেকে ৬০ হাজার ভোটারের নাম কাটা হচ্ছে। কিন্তু তার পরেও আমি বলছি, আমি ভবানীপুর থেকে জিতব, এক ভোটে হলেও জিতব।’’ এবার রাজনৈতিক মহলে জোর চর্চা, একুশের নির্বাচনে উত্তেজনার ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম৷ ছাব্বিশে কি তবে সেই ভরকেন্দ্র হতে চলেছে ভবানীপুর?
বুধবার বিজেপি নেতা দিলীপ ঘোষকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘শত্রুকে ঘায়েল করতে গেলে তাঁর ঘরে ঢুকে মারতে হবে। পাকিস্তানের ঘরে ঢুকে ভারত মেরেছে। ঠিক তেমন এখানে পাকিস্তানের মতো অরাজকতা চালু করেছে তৃণমূল।’’
আরও পড়ুন: কে এই মোজতবা হোসেইনি? সুপ্রিম লিডার..খামেনেই নিধনের পরে যিনি বসলেন ইরানের ক্ষমতার শিয়রে
বিজেপি নেতার কথা, ‘‘তাঁদের যে মাথা সেখানেই আঘাত করতে হবে। আক্রমণটা ভবানীপুরে শুরু করেছে বিজেপি। বিজেপি নন্দীগ্রামে প্রমাণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নয়। তাঁকে হারানো যায়। তিনি যদি নন্দীগ্রামে হারতে পারেন তাহলে ভবানীপুরেও হারতে পারেন। ’’
advertisement
advertisement
এদিন আরও একাধিক বিষয়ে প্রতিক্রিয়া জানান দিলীপ৷ সম্প্রতি রাজ্যের ৯ জায়গা থেকে শুরু হয়েছে বিজেপির পরিবর্তন যাত্রা৷ গত সোমবার দক্ষিণ ২৪ পরগনা থেকেও পরিবর্তন যাত্রার শুরু করেন৷ এদিন সেই রথযাত্রা প্রসঙ্গে প্রশ্ন করা হলে দিলীপ ঘোষ বলেন, ‘‘মোট ন’টা যাত্রা হবে। সব জায়গায় পরিবর্তনের হাওয়া। কেন আমরা পরিবর্তন চাই সেটা সবাইকে বোঝানোর চেষ্টা করছি। ছয় দিন চলবে এই যাত্রা। যাত্রা ঘিরে কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করছি। ’’
advertisement
যদিও এই পরিবর্তন যাত্রা নিয়ে কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল৷ দিলীপ ঘোষ এদিন সেই সব কটাক্ষে জবাব দিলেন নিজস্ব ঢঙে৷ বললেন, ‘‘যাঁরা আছে তারা সবাই কি ভোটের আগে বাইরে থাকবে? নাকি ভিতরে থাকবে? ওরা নিজেদের কথা ভাবুক। যদি আপনাদের সবকিছু পারফেক্ট থাকে তাহলে, এতবার দিল্লি কলকাতা ঘুরছেন কেন? ওরা জানে এবার ভোট পাবে না। বাংলাদেশ থেকে এসে ভোট দিয়ে যেত। সেটা এবার আর হবে না। তাই ওদের কষ্ট বেশি।’’
advertisement
২০২১ এ সবার নজর ছিল নন্দীগ্রামে। এবার কি সেই উত্তেজনার কেন্দ্র হতে চলেছে ভবানীপুর?
শক্রু কে ঘায়েল করতে গেলে তার ঘরে ঢুকে মারতে হবে। পাকিস্তানের ঘরে ঢুকে ভারত মেরেছে। ঠিক তেমন এখানে পাকিস্তানের মতো অরাজকতা চালু করেছে তৃণমূল। তাদের যে মাথা সেখানেই আঘাত করতে হবে। আক্রমণটা ভবানীপুরে শুরু করেছে বিজেপি। বিজেপি নন্দীগ্রামে প্রমাণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অপরাজেয় নয়। তাকে হারানো যায়। তিনি যদি নন্দীগ্রামে হারতে পারেন তাহলে ভবানীপুরেও হারতে পারেন।
advertisement
সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, ছাব্বিশের নির্বাচনে ২৫০টি আসন পেতে পারে তৃণমূল৷ ৪০ এর উপরে উঠতে পারবে না বিজেপি৷ সেই মন্তব্য প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘গণনার আগে যত ইচ্ছা স্বপ্ন দেখুন। জনতা সিদ্ধান্ত নেবে। আমরা জনতার ওপর ভরসা করি।’’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: ভবানীপুরই কি এবারের নতুন নন্দীগ্রাম! ‘..ঘরে ঢুকে মারতে হবে,’ বড় ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement