রাজ্যসভায় বিজেপির প্রার্থী কে...? প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহার নাম ঘোষণা করে দিল গেরুয়া শিবির
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Rajyasabha Bjp Candidate: অবশেষে নাম ঘোষণা করে দিল গেরুয়া শিবির। অমিত শাহের হাত ধরে বিজেপির রথযাত্রার সূচনার পরে আজ হোলির দিনেই বড় ঘোষণা করে দিল বঙ্গ বিজেপি। রাজ্যসভায় বিজেপির প্রার্থী হলেন রাহুল সিনহা!
কলকাতা: তৃণমূল কংগ্রেসের চার প্রার্থীর নাম ঘোষণার পর থেকেই বিজেপির রাজ্যসভার মুখ কে হবেন বাংলা থেকে তাই নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল। দলীয় মহলের একাংশের দাবি ছিল, প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে রাজ্যসভায় পাঠানোর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। অবশেষে নাম ঘোষণা করে দিল গেরুয়া শিবির। অমিত শাহের হাত ধরে বিজেপির রথযাত্রার সূচনার পরে আজ হোলির দিনেই বড় ঘোষণা করে দিল বঙ্গ বিজেপি।
অন্যদিকে সূত্রের খবর, দলের নতুনদের একাংশ চাইছিলেন রাজ্যসভায় মনোনয়ন দেওয়া হোক অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। কারণ হিসেবে তুলে ধরা হচ্ছে তাঁর পূর্ববর্তী সাংসদ অভিজ্ঞতা। তিনি এর আগেও তৃণমূল কংগ্রেসেরর টিকিটে রাজ্যসভায় গিয়েছিলেন। কিন্তু শেষমেশ রাহুল সিনহাকেই রাজ্যসভায় প্রার্থী করল গেরুয়া শিবির।
advertisement
advertisement
রাহুল সিনহা পশ্চিমবঙ্গের একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার বরিষ্ঠ নেতা। তিনি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে দলের সাংগঠনিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজ্যে বিজেপির প্রায় শুরুর সময় থেকেই তিনি সক্রিয়ভাবে দল গড়ে তোলার কাজে যুক্ত ছিলেন।
পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন রাহুল সিনহা। তাঁর নেতৃত্বকালে রাজ্যে বিজেপির সাংগঠনিক ভিত্তি মজবুত হয় এবং বিভিন্ন আন্দোলনে দল সক্রিয় ভূমিকা নেয়। স্পষ্টভাষী ও সরব রাজনৈতিক অবস্থানের জন্য তিনি পরিচিত। সর্বভারতীয় সম্পাদক হিসেবেও তিনি নিষ্ঠার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন।পশ্চিমবঙ্গের রাজনীতিতে বলিষ্ঠ বিরোধী কণ্ঠস্বর হিসেবে তাঁর উপস্থিতি উল্লেখযোগ্য।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 03, 2026 3:45 PM IST









