advertisement

Purulia Tourism: পুরুলিয়া ভ্রমণ এবার আরও নিরাপদ! দোল ও পলাশ উৎসবের আগে বড় খবর, ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে অবশ্যই জানুন

Last Updated:

Purulia Tourism: দোল ও পলাশ উৎসব উপলক্ষ্যে সেজে উঠছে পুরুলিয়া। তার আগে নিরাপত্তায় বাড়তি নজরদারি। উৎসবের মরশুমে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই জন্য জেলা বন বিভাগের তরফ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে।

+
দোল

দোল ও পলাশ উৎসবের আগে তৎপর পুরুলিয়া বন বিভাগ

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এরপরেই দোল ও পলাশ উৎসব। ‌ফাগুনের রঙে রাঙা হবে চারিদিক। ‌পলাশের সাজে সেজে উঠবে সুন্দরী পুরুলিয়া। মার্চ ও এপ্রিলে পর্যটনের এই মরশুমে পুরুলিয়ায় ব্যাপক হারে পর্যটকদের ঢল নামে। তাই এই সময় বন বিভাগের বাড়তি নজরদারি থাকে। উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে জেলা বন বিভাগ। দোল-হোলির কথা মাথায় রেখে ২৭ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত পুরুলিয়ার তিনটি বনবিভাগেই সমস্ত কর্মী-আধিকারিকের ছুটি বাতিলের নির্দেশ জারি করা হয়েছে।
জঙ্গল ও বন্যপ্রাণ রক্ষায় স্পেশাল পেট্রোলিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বন দফতর ও পুলিশ যৌথভাবে বিভিন্ন পর্যটনকেন্দ্রে অভিযান চালাবে। এছাড়াও বন বিভাগের নৈশ অভিযানের পরিকল্পনা রয়েছে। স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ অভিযান চালাবে পুলিশ, বন বিভাগ ও আবগারি দফতর। ‌এছাড়াও থাকবে ড্রোনের মাধ্যমে মনিটরিংয়ের ব্যবস্থা। ‌
আরও পড়ুনঃ স্বাস্থ্য পরিষেবায় আপোস নয়! তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজ পরিদর্শনের পর জেলাশাসকের একাধিক নির্দেশ, সুরাহা হবে রোগীদের
এই বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, ২৭ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ পর্যন্ত বন বিভাগের সমস্ত স্টাফ অফিসারদের ছুটি বাতিল করা হয়েছে। জরুরি ভিত্তিতে কোনও প্রয়োজন ছাড়া ছুটি দেওয়া হবে না। বনকর্মীরা সব সময় এমার্জেন্সি অন ডিউটিতে থাকবেন। পর্যটকদের যাতে কোনও অসুবিধা না হয় ও বন্যপ্রাণের উপর যথাযত নজরদারি থাকে সেই বিষয়ে বন কর্মী ও আধিকারিকেরা তৎপর থাকবেন। বিভিন্ন দফতরের সঙ্গে ইতিমধ্যেই মিটিং সম্পন্ন হয়েছে। মাদক সেবনের ক্ষেত্রেও পর্যটকদের বিশেষ সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। ঘন জঙ্গলে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দোল উৎসব ও পলাশ উৎসবে পুরুলিয়ায় বিরাট সংখ্যক পর্যটকদের আনাগোনা হয়। ‌জেলার পর্যটন মানচিত্রে এই উৎসবের মরশুম খুবই গুরুত্বপূর্ণ। তাই কোনও পর্যটক যাতে সমস্যার সম্মুখীন না হন, পাশাপাশি বন্যপ্রাণেরও যাতে কোনও ক্ষতি না হয়, সেই কারণেই তৎপর বন বিভাগ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia Tourism: পুরুলিয়া ভ্রমণ এবার আরও নিরাপদ! দোল ও পলাশ উৎসবের আগে বড় খবর, ঘুরতে যাওয়ার প্ল্যান থাকলে অবশ্যই জানুন
Next Article
advertisement
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
৬৬-তে সন্তানসম্ভবা নীনা? জল্পনায় উত্তাল নেটদুনিয়া ! অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী
  • ৬৬-তে সন্তানসম্ভবা নীনা?

  • জল্পনায় উত্তাল নেটদুনিয়া !

  • অবশেষে বিষয়টা স্পষ্ট করলেন অভিনেত্রী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement