advertisement

Purulia News: পাহাড়ের ঢালে উদ্ধার হস্তি শাবকের পচাগলা দেহ, কাঠ আনতে গিয়ে চোখে পড়ল ভয়াবহ ছবি! নড়েচড়ে বসেছে বন দফতর

Last Updated:

Purulia News: অযোধ্যা পাহাড়ের জঙ্গলে হস্তি শাবকের মৃতদেহ উদ্ধার। পচাগলা অবস্থায় উদ্ধার করা হয়েছে দেহটি। স্থানীয় কয়েকজন কাঠ সংগ্রহ কেগিয়ে দেহটি দেখতে পান। হস্তিশাবকের দেহের ময়নাতদন্ত হয়েছে। চিন্তা বেড়েছ বন দফতরের।

জঙ্গলে হস্তি শাবকের পচাগলা দেহ উদ্ধার
জঙ্গলে হস্তি শাবকের পচাগলা দেহ উদ্ধার
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বন জঙ্গলে ঘেরা পুরুলিয়া জেলা। এই জেলার বেশিরভাগ বনাঞ্চলে অবাধে বিচরণ করে হাতি। সম্প্রতি পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের জঙ্গল থেকে উদ্ধার হয়েছে একটি হস্তি শাবকের পচা-গলা মৃতদেহ। ঘটনাকে ঘিরে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সর্বত্র। বিষয়টি খতিয়ে দেখছে বনবিভাগ। মৃতদেহটি উদ্ধার করে বলরামপুর রেঞ্জে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। সেখানেই বিধি মেনে হস্তি শাবকের সৎকার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলে কাঠ কুড়োতে গিয়ে দুর্গন্ধ পান স্থানীয় মানুষজন। ‌এই দুর্গন্ধকে অনুকরণ করে তারা ওই জায়গা পর্যন্ত পৌঁছন।‌ সেখানে তারা দেখতে পান সেখানে একটি হস্তি শাবকের পচাগলা দেহ পড়ে রয়েছে। তড়িঘড়ি তারা বন বিভাগে বিষয়টি জানান। এরপর বনবিভাগের বলরামপুর ও অযোধ্যা রেঞ্জের আধিকারিক সহ বনকর্মীরা সেখানে পৌঁছান।
advertisement
আরও পড়ুন: দিনরাত অপেক্ষায় থাকত সাক্ষাৎ ‘যমদূত’, ঘরের মাঝে ছিল হাইভোল্টেজ ট্রান্সফর্মার! বহু চেষ্টার পর হল মুশকিল আসান
প্রায় ৫০০ ফুট উঁচু গোন্ডিয়ার জঙ্গলে ওই দেহটি পড়েছিল। ‌সেখান থেকেই দেহটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। ‌এ বিষয়ে পুরুলিয়া বন বিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, কী ভাবে হস্তি শাবকটি ওই জায়গায় গেল তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে তাদের প্রাথমিক অনুমান পাহাড় থেকে পিছলে পড়ে গিয়ে আঘাতের কারণে এই ঘটনা ঘটতে পারে। ‌কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় হস্তি শাবকের কোনও ক্ষতি হলে মা হাতি এবং দলের অন্যান্য হাতিরা অন্যরকম ভাবে রিয়াক্ট করে। ‌
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ-ক্ষেত্রে সেরকম কোনও ঘটনা সামনে আসেনি এখনও পর্যন্ত। কোনও প্রাকৃতিক কারণেই হয়ত হস্তি শাবকটির মৃত্যু হয়েছে। যদিও ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই হস্তি শাবকের মৃত্যুর আসল কারণ জানা যাবে। এমন ঘটনা বিগত দুই দশক ধরে পুরুলিয়া বনবিভাগের ঘটেনি। তাই বিষয়টি নিয়ে বেশ খানিকটা চিন্তায় রয়েছে বনবিভাগ। বন বিভাগের তরফ থেকে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: পাহাড়ের ঢালে উদ্ধার হস্তি শাবকের পচাগলা দেহ, কাঠ আনতে গিয়ে চোখে পড়ল ভয়াবহ ছবি! নড়েচড়ে বসেছে বন দফতর
Next Article
advertisement
Anurag Dobhal: ইউটিউব লাইভে বলেছিলেন, নিজেকে শেষ করতে চান অনুরাগ! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে 'হাসিমুখে' দেখা গেল বিগ বস প্রতিযোগীকে
বলেছিলেন, নিজেকে শেষ করতে চান! ভয়াবহ ঘটনার পর হাসপাতালে দেখা মিলল অনুরাগের
  • লাইভস্ট্রিমের সময় ডোভাল একটি টয়োটা ফরচুনার গাড়ি দ্রুত গতিতে চালাচ্ছিলেন

  • এটিকে তাঁর "শেষ ড্রাইভ" হিসাবে বর্ণনা করেছিলেন

  • আপাতত তিনি হাসপাতালে থাকলেও কিছুটা সুস্থ, ইউটিউবারের হাসিমুখ দেখে ভক্তরা খুশি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement