advertisement

Purulia News: দিনরাত অপেক্ষায় থাকত সাক্ষাৎ 'যমদূত', ঘরের মাঝে ছিল হাইভোল্টেজ ট্রান্সফর্মার! বহু চেষ্টার পর হল মুশকিল আসান

Last Updated:

Purulia News: এতদিন পর্যন্ত বাড়ির ভেতরে অবস্থান ছিল ট্রান্সফরমারের। ফলে চরম আতঙ্কে ভুগছিলেন পরিবারের সদস্যসহ স্থানীয়রা। অবশেষে বিধায়কের দৌলতে সরল ট্রান্সফর্মার, আতঙ্ক থেকে মুক্তি পেলেন বাঘমুন্ডির বাসিন্দারা।

+
অবশেষে

অবশেষে সরানো হল বিদ্যুৎবাহী ট্রান্সফর্মার

বাঘমুন্ডি, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: বাড়ির ভিতরে ছিল বৈদ্যুতিক ট্রান্সফর্মার। বিপাকে পড়তে হচ্ছিল বাড়ির সদস্যদের। সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল আশেপাশের এলাকার মানুষদেরও। সব সময়ই তারা আতঙ্কের মধ্যে দিন কাটাতেন। ঘটনা পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের সিন্দরী মোড় এলাকার। বিষয়টি প্রশাসনিক স্তরে জানিয়েও সমাধান মেলেনি বলে অভিযোগ স্থানীয়দের।
অবশেষে বিষয়টি তাঁরা বাঘমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতোকে জানান। ‌বিধায়কের হস্তক্ষেপে সংশ্লিষ্ট দফতর দ্রুত পদক্ষেপ নেয় এবং ট্রান্সফরমারটি অন্যত্র স্থানান্তরিত করার কাজ শুরু করেন। এতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন ওই বাড়ির বাসিন্দা সহ আশেপাশের এলাকার মানুষজন। ‌ কিছুটা হলেও আতঙ্ক দূর হয়েছে তাঁদের।
আরও পড়ুন: বাংলায় অনুবাদ করেছিলেন মহাভারত, সেই কাশীরাম দাসের বসতবাড়ির হাল দেখলে চোখে জল আসবে
এ বিষয়ে রাব্বানী আনসারী ও খুরশিদ আনসারী বলেন, বাড়ির ভেতরে ট্রান্সফরমার থাকায় তাঁদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হত। যে জায়গায় ট্রান্সফরমারটি ছিল, সেটি রায়তে জমি ছিল। ‌তাতেই সমস্যা সমাধান হচ্ছিল না। ‌অবশেষে বিধায়ক তাদের সমস্যার সমাধান করলেন। এতে তাদের অনেকটাই উপকার মিলেছে। আতঙ্ক কেটেছে তাদের।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাড়ির উঠোনে ট্রান্সফর্মার, তারওপর যে হারে বিভিন্ন সময় ঝড় বৃষ্টি হলে বাজ পড়ছে, সেই কারণে তাঁদের অনেকটাই ভয়ের মধ্যে দিন কাটাতে হচ্ছিল। ‌এর ফলে বাঘমুন্ডি ব্লকের সিন্দরী মোড় এলাকার বাসিন্দারাও ভয়ে থাকতেন। বিশেষ করে বর্ষার দিনে তাদের আতঙ্ক আরও বেড়ে যেত। পরিবারের সদস্যরা ভয়ে ভয়ে দিন কাটাতেন। কারণ যে কোনও সময় ঘটতে পারত বড়সড়ো দুর্ঘটনা। অবশেষে বিধায়কের উদ্যোগে সেই আতঙ্ক থেকে মুক্তি পেলেন এলাকার মানুষ ও পরিবারের সদস্যরা। এতে তাঁরা সকলেই খুশি।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Purulia News: দিনরাত অপেক্ষায় থাকত সাক্ষাৎ 'যমদূত', ঘরের মাঝে ছিল হাইভোল্টেজ ট্রান্সফর্মার! বহু চেষ্টার পর হল মুশকিল আসান
Next Article
advertisement
লন্ডনের প্রাসাদ, দুবাইয়ের ভিলা থেকে ইউরোপে একাধিক হোটেল ! সারা বিশ্বে কীভাবে ২৭,৫০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মোজতবা খামেনেই?
লন্ডনের প্রাসাদ, দুবাইয়ের ভিলা থেকে ইউরোপে একাধিক হোটেল ! সারা বিশ্বে কীভাবে ২৭,৫০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মোজতবা খামেনেই?
  • মোজতবা খামেনেইয়ের সম্পত্তি

  • সারা বিশ্বে কীভাবে ২৭,৫০০ কোটি টাকার বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মোজতবা খামেনেই

  • লন্ডনের প্রাসাদ, দুবাইয়ের ভিলা থেকে ইউরোপে একাধিক হোটেল !

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement