Michael Madhusudan Dutt: পঞ্চকোট-রাজের আমন্ত্রণে আইনি উপদেষ্টার দায়িত্ব, কাশীপুর রাজবাড়ির এক কোণে কেটেছিল মধুকবির শেষ জীবনের কিছু দিন
- Reported by:Shantonu Das
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Michael Madhusudan Dutt: কাশীপুর রাজবাড়ি শুধু রাজ ইতিহাসের নিদর্শন নয়, বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায়েরও সাক্ষী। মাইকেল মধুসূদন দত্তের শেষ জীবনের এই অধ্যায় আজও পুরুলিয়ার কাশীপুরে ইতিহাস ও সাহিত্যের মিলনস্থল হয়ে দাঁড়িয়ে আছে।
পুরুলিয়া, শান্তনু দাস: ১৮৭২ সালের মার্চ মাসে জীবনের শেষ পর্যায়ে কবি মাইকেল মধুসূদন দত্ত পুরুলিয়ার কাশীপুর রাজবাড়িতে পঞ্চকোট রাজা নীলমণি সিং দেও-এর আমন্ত্রণে আইনি উপদেষ্টা হিসেবে প্রায় ছ’মাস কর্মরত ছিলেন। কাশীপুর রাজবাড়ির এক কোণে অবস্থিত যে বাড়িটিতে কবি সেই সময় বসবাস করেছিলেন, তা আজও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানেই বসে তিনি রাজপরিবারকে আইনি পরামর্শ দিতেন, আবার একান্তে কাটাতেন তাঁর শেষ জীবনের বহু মুহূর্ত। সময়ের প্রবাহে বহু পরিবর্তন এলেও, রাজবাড়ির সেই কোণ আজও নীরব সাক্ষীর মতো বহন করে চলেছে কবির স্মৃতি।
বর্তমানে কবির স্মৃতিবিজড়িত ওই বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে সুবর্ণ মাহাতো নামে একজন নিযুক্ত রয়েছেন। তাঁর তত্ত্বাবধানেই সংরক্ষিত রয়েছে কবি মধুসূদন দত্তের সেই স্মৃতিচিহ্ন। স্থানীয় বাসিন্দারা আজও গর্বের সঙ্গে এই ইতিহাস আগলে রেখেছেন এবং বহু সাহিত্যপ্রেমী ও গবেষক দূরদূরান্ত থেকে এখানে এসে কবির স্মৃতিকে ছুঁয়ে দেখেন।
আরও পড়ুন : চিনি জ্বাল দিয়ে রস গাঢ় হলেই কেল্লা ফতে! ট্রে-এর ছিদ্রগুলি ডুবো ডুবো ভরলেই জমবে! অমর্ষি বাজারের কয়েক শতকের রেসিপি আপনার জন্যই…সুস্বাদু বাতাসা বানান বাড়িতেই
বর্তমানে বাড়িটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সুবর্ণ মাহাতো জানান, কবি মাইকেল মধুসূদন দত্ত এই ছোট্ট বাড়িটিতেই বসবাস করেছিলেন। এই বাড়ি থেকেই তিনি একদিকে যেমন মানুষকে আইনি পরামর্শ দিতেন, তেমনই আবার নিভৃতে কাটিয়েছেন তাঁর শেষ জীবনের বহু নির্জন মুহূর্ত। আজ সময়ের স্রোতে অনেক কিছু বদলে গেলেও, রাজবাড়ির এক কোণে দাঁড়িয়ে থাকা এই বাড়িটি এখনও ইতিহাসের নীরব সাক্ষী হয়ে অতীতের স্মৃতি বহন করে চলেছে।
advertisement
advertisement
কাশীপুর রাজবাড়ি শুধু রাজ ইতিহাসের নিদর্শন নয়, বাংলা সাহিত্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায়েরও সাক্ষী। মাইকেল মধুসূদন দত্তের শেষ জীবনের এই অধ্যায় আজও পুরুলিয়ার কাশীপুরে ইতিহাস ও সাহিত্যের মিলনস্থল হয়ে দাঁড়িয়ে আছে।
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Mar 03, 2026 3:39 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Michael Madhusudan Dutt: পঞ্চকোট-রাজের আমন্ত্রণে আইনি উপদেষ্টার দায়িত্ব, কাশীপুর রাজবাড়ির এক কোণে কেটেছিল মধুকবির শেষ জীবনের কিছু দিন








