Bardhaman News: দামোদরে স্নান করতে নামাটাই কাল হল...! মর্মান্তিক মৃত্যু ২ কিশোরের, পরিবারে শোক-হাহাকার
- Reported by:Saradindu Ghosh
- Published by:Riya Das
Last Updated:
Death News: দামোদর নদে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল দুই কিশোরের। পাঁচজনের মধ্যে তিনজন দামোদর নদে তলিয়ে যায়। একজন কিশোরীকে কোনওক্রমে উদ্ধার করা সম্ভব হয়। বাকি দু'জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।
বর্ধমান: দামোদরে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল দুই কিশোরের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে সাড়ে ১২টা নাগাদ বর্ধমান থানার বেচারহাট শ্মশানপাড়া এলাকার দামোদর নদে।
মৃত দুই কিশোরের নাম অভিজিৎ দাস(১৫) ও আদিত্য দে(১৩)। দু’জনেই স্থানীয় শ্মশান পাড়ার বাসিন্দা। দুর্ঘটনার পর বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ দুটি উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে নিয়ে যায়। চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন-শনি-মঙ্গলের বিরল সংযোগে ভয়ঙ্কর দুঃসময়…! কপালে খাঁড়া ঝুলছে ৪ রাশির, আর্থিক ক্ষতি, পদে পদে চরম বিপদ
স্থানীয় ও মৃত কিশোরদের পরিবার সূত্রে জানা গেছে, এদিন দুপুরে অভিজিৎ দাসের ঠাকুমা নদীতে স্নান করতে গিয়েছিলেন। তারই পিছন পিছনেই পাঁচজন কিশোর কিশোরী নদীতে স্নান করার জন্য যায়। তারপরই ঘটে ভয়ঙ্কর দুর্ঘটনা৷
advertisement
advertisement
আরও পড়ুন-আগামী ৪০ দিন…! বুধের বাম্পার চালে ৫ রাশির ‘জ্যাকপট’, বিপুল আয়-উন্নতি, সোনায় মুড়বে কপাল
পাঁচজনের মধ্যে তিনজন দামোদর নদে তলিয়ে যায়। একজন কিশোরীকে কোনওক্রমে উদ্ধার করা সম্ভব হয়। বাকি দু’জনকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 19, 2026 6:03 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
Bardhaman News: দামোদরে স্নান করতে নামাটাই কাল হল...! মর্মান্তিক মৃত্যু ২ কিশোরের, পরিবারে শোক-হাহাকার









