advertisement

উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ! হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিলেন পরীক্ষার্থী

Last Updated:

পরীক্ষা চলাকালীন হলের মধ্যেই অসুস্থ হল দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী। কাটোয়া ভারতী ভবন স্কুলের ঘটনা। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় তড়িঘড়ি অসুস্থ পরীক্ষার্থী অনন্যা সাহাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল বেডেই পরীক্ষা দিলেন পরীক্ষার্থী
হাসপাতাল বেডেই পরীক্ষা দিলেন পরীক্ষার্থী
রণদেব মুখোপাধ্যায়, কাটোয়া, পূর্ব বর্ধমান: পরীক্ষা চলাকালীন হলের মধ্যেই অসুস্থ হল দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী। কাটোয়া ভারতী ভবন স্কুলের ঘটনা। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সহ স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় তড়িঘড়ি অসুস্থ পরীক্ষার্থী অনন্যা সাহাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক জানান, অনন্যার শারীরিক অবস্থা স্থিতিশীল। পূর্ব বর্ধমান জেলা শিক্ষা সংসদের পরীক্ষার দায়িত্বে থাকা আধিকারিকরা অনন্যার পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করলেন। হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেবে অনন্যা সাহা। কাটোয়া বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্রী অনন্যা সাহা পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়ে বলে জানা যায়।আজ জীবন বিজ্ঞান পরীক্ষা ছিল। অনন্যার অভিভাবক জানান, রাত থেকেই টেনশন করছিল। শুনলাম পরীক্ষা কেন্দ্রে শ্বাসকষ্ট হচ্ছিল।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/পূর্ব বর্ধমান/
উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অসুস্থ! হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দিলেন পরীক্ষার্থী
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement