advertisement

West Midnapore: ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও

Last Updated:

রাতের খাওয়া সেরে তখন ঘরে ঘুমোচ্ছিলেন ওই দম্পতি। প্রবল ঝড়ে বাড়ির পাশে থাকা একটি বড় গাছ হঠাৎই উপড়ে তাঁদের ঘরের ওপর গিয়ে পড়ে। ভেঙে পড়া চাল ও গাছের তলায় দু’জনেই চাপা পড়েন।

Rapid Read
এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। (প্রতীকী ছবি)
এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। (প্রতীকী ছবি)
পশ্চিম মেদিনীপুর: ঝড়-বৃষ্টির রাতে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল নারায়ণগড়। শুক্রবার রাতে ঘুমের ঘোরে ঘরের উপর গাছ পড়ে মৃত্যু হল সুমিত্রা ধল নামে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে নারায়ণগড় থানার কুশবসান পঞ্চায়েতের জটিয়া এলাকায়। ওই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বৃদ্ধার স্বামী।
​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত এগারোটা নাগাদ এলাকায় আচমকা কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়। রাতের খাওয়া সেরে তখন ঘরে ঘুমোচ্ছিলেন ওই দম্পতি। প্রবল ঝড়ে বাড়ির পাশে থাকা একটি বড় গাছ হঠাৎই উপড়ে তাঁদের ঘরের ওপর গিয়ে পড়ে। ভেঙে পড়া চাল ও গাছের তলায় দু’জনেই চাপা পড়েন।
advertisement
advertisement
​তৎক্ষণাৎ উদ্ধারকাজে এগিয়ে আসেন প্রতিবেশী ও পরিবারের সদস্যরা। ধ্বংসস্তূপ থেকে তাঁদের উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। পরে বৃদ্ধার অবস্থার অবনতি হলে তাঁকে দ্রুত বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালীনই তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। পাহাড়ের জেলাগুলিতে ধস নামতে পারে।২৮ মার্চেও ঝড়বৃষ্টির আরও একটা স্পেল চলবে রাজ্যে। কালবৈশাখীর পরিস্থিতি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। থাকবে বজ্রপাতের আশঙ্কাও! উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা থাকবে। ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে; উইকেন্ডে ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে।রবি এবং সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম-সহ পশ্চিমের কিছু জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। এই দু’দিন তাপমাত্রা ক্রমশ বাড়বে। মঙ্গলবারে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
advertisement
শঙ্কর রাই
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
West Midnapore: ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
Next Article
advertisement
West Midnapore: ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
ঝড়বৃষ্টির রাতে বাড়ির ছাদে পড়ল গাছ, ঘুমের মধ্যে মর্মান্তিক মৃত্যু বৃদ্ধা, আহত তাঁর স্বামীও
  • শুক্রবার রাতে ঘুমের ঘোরে ঘরের উপর গাছ পড়ে মৃত্যু ৫৫ বছর বয়সী এক বৃদ্ধার

  • ওই দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন বৃদ্ধার স্বামী

  • প্রবল ঝড়ে বড় গাছ হঠাৎই উপড়ে তাঁদের ঘরের চালের উপর, দু’জনেই চাপা পড়েন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement