advertisement

North Bengal News: মালবাজারে ভয়ঙ্কর দুর্ঘটনা, উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত ২০

Last Updated:

মালবাজারে ভয়াবহ দৃশ্য! রাঙামাটি চা-বাগানের মধ্যে উল্টে গেল যাত্রীবোঝাই বাস! বেপড়োয়া গতি না রাস্তার বেহাল দশা? দুর্ঘটনার জন্য কী দায়ী? তদন্তে পুলিশ

মালবাজারে বাস দুর্ঘটনায় আহত ২০
মালবাজারে বাস দুর্ঘটনায় আহত ২০
শিলিগুড়ি: মালবাজারে ভয়ঙ্কর দুর্ঘটনা। রাঙামাটি চা-বাগানে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত অন্তত ২০। জানা যায়, চা-বাগান এলাকার মধ্যে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস। দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মালবাজার থেকে শিলিগুড়িগামী একটি বেসরকারি বাস আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে চা বাগানের মাঝখানে উল্টে যায়। দুর্ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় পুলিশ, দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার দমকল বিভাগের কর্মীরা। আসে মালবাজার থানার পুলিশ। দমকল ও পুলিশ কর্মীরা স্থানীয়দের সহায়তায় বাসের ভিতর থেকে আহত যাত্রীদের উদ্ধার করেন। তাঁদের দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালে পাঠানো হয়। কয়েকজন আহত যাত্রীর অবস্থা গুরুতর বলেও জানা গিয়েছে। ঠিক কীভাবে ঘটল দুর্ঘটনা? সঠিক কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক অনুমান, হয় বেপড়োয়া গতি নয়তো রাস্তার বেহাল দশা এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী।
advertisement
অন্যদিকে, গতকাল, বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের দৌলতাবাদের নিধিনগর মাঠ এলাকায় যাত্রীবোঝাই বাস উল্টে জখম ১৫ জন বাসযাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান থেকে হরিহরপাড়ার রামকৃষ্ণপুর এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন যাত্রীরা। ফেরার সময় যাত্রীবোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নয়ানজুলিতে পড়ে যায়। ঘটনায় জখম হন অন্তত ১৫ জন যাত্রী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দৌলতাবাদ থানার পুলিশ। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে উজদ্ধার করে ইসলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
advertisement
advertisement
রকি চৌধূরী, মালবাজার
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Bengal News: মালবাজারে ভয়ঙ্কর দুর্ঘটনা, উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আহত ২০
Next Article
advertisement
Kunal Ghosh:  'নন্দীগ্রামে হাওয়া খারাপ, তাই সরতে চাইছেন শুভেন্দু!' ভবানীপুর নিয়ে সুকান্তর হুঁশিয়ারির পর পাল্টা কুণাল
'নন্দীগ্রামে থেকে সরতে চাইছেন শুভেন্দু!' ভবানীপুর নিয়ে সুকান্তর হুঁশিয়ারির পাল্টা কুণাল
  • পরাজিত হবেন মুখ্যমন্ত্রী, ভবানীপুরে গিয়ে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের৷

  • শুভেন্দুও প্রার্থী হতে পারেন ভবানীপুরে, দাবি সুকান্তর৷

  • নন্দীগ্রাম থেকে বিপদ বুঝে সরতে চাইছেন শুভেন্দু, কটাক্ষ কুণালের৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement