advertisement

HS Exam 2026: মোচড় দিয়ে পেটে অসহ্য যন্ত্রণা, হাসপাতালে ছুটল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী! বেডে বসে লিখল উত্তর

Last Updated:

North 24 Parganas HS Exam 2026: পেটে ব্যথা সহ নানা শারিরীক সমস্য়ার জন্য পরীক্ষাকেন্দ্রের বদলে চিকিৎসাকেন্দ্রে ছুটতে হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে। তবে হাসপাতালে বসেই তাঁর পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। খুশি ওই পড়ুয়া।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
হাবরা, উত্তর ২৪ পরগণা, জিয়াউল আলম: শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে বসেই দিতে হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। হাবরা কামারথুবার বাসিন্দা প্রিয়ন্তী দাস। তিনি কল্যাণগড় বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। চলতি বছরে বসেছেন উচ্চমাধ্যমিক পরীক্ষায়।
কিন্তু পরীক্ষার আগে থেকেই সঙ্গ দিচ্ছে না শরীর। বেশ কিছুদিন ধরে তাঁর পেটে ব্যথা সহ একাধিক শারীরিক সমস্যায় রয়েছে। এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তার সিট পড়েছে অশোকনগর আদর্শ বিদ্যালয়ে। কিন্তু বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই স্কুলের গেটের সামনে থেকে ছুটে আসতে হয় হাবড়া রাজ্য সাধারণ হাসপাতালে।
আরও পড়ুন: নয়া বিজনেসে লক্ষ্মীলাভ, রাস্তার পাশে ডজনখানেক কারখানা! চাকরির মোহ ছেড়ে মোটা টাকা কামাচ্ছেন গ্রামের ছেলেরা
শারীরিক অসুস্থতার কারণে তাঁকে পরীক্ষাকেন্দ্রের বদলে চিকিৎসাকেন্দ্রে যেতে হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পর্ষদকে চিঠি করতে দেরি হয়ে যাওয়ায় পরীক্ষা বসতে না পারলেও, পরীক্ষার দ্বিতীয় দিন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হাবড়া রাজ্য সাধারণ হাসপাতাল থেকে পরীক্ষা দিচ্ছেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুন: ভাঙা হাড়ের যন্ত্রণায় ছটফট করছিলেন ৯৬ বছরের বৃদ্ধা, জটিল অস্ত্রপচারে মুখে ফিরল হাসি! জঙ্গলমহলের চিকিৎসায় নয়া নজির 
অসুস্থতার মধ্যেই ওই পরীক্ষার্থীর কঠোর মনোভাব দেখে সাবাশি দিয়েছেন সকলে। যদিও পড়ুয়ার পরিবারের সদস্যরা মেয়ের স্বাস্থ্য নিয়ে বেশ চিন্তায় রয়েছেন। পরীক্ষার মধ্যে অসুস্থতার জন্য বেশ বিরক্ত ওই পড়ুয়া নিজেও। তবে হাসপাতালে বসে পরীক্ষা দিতে পারায় তিনি ধন্যবাদ দিয়েছেন সকলকে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
HS Exam 2026: মোচড় দিয়ে পেটে অসহ্য যন্ত্রণা, হাসপাতালে ছুটল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী! বেডে বসে লিখল উত্তর
Next Article
advertisement
Probashe Ghorkonna YouTuber Criticized: সব কিছু দেখাতে দেখাতে শেষ পর্যন্ত শাশুড়ির মৃত্যুতেও vlog? প্রবল ট্রোল হলেন প্রবাসে ঘরকন্না খ্যাত ইউটিউবার মহুয়া
সব দেখাতে দেখাতে শেষ পর্যন্ত শাশুড়ির মৃত্যুতেও vlog?ট্রোল হলেন প্রবাসে ঘরকন্নার মহুয়া
  • ক্যালিফর্নিয়া-বাসী জনপ্রিয় ইউটিউবার মহুয়া গঙ্গোপাধ্যায় খুবই বিখ্যাত

  • কয়েকদিন আগে মহুয়ায় শাশুড়ির মৃত্যু, সেই ভিডিও শ্যুট করে Vlog করেন তিনি

  • শুরু হয় নিন্দার ঝড়, কমেন্ট উঠে আসে নানা কটূক্তি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement