advertisement

Jhargram News: ভাঙা হাড়ের যন্ত্রণায় ছটফট করছিলেন ৯৬ বছরের বৃদ্ধা, জটিল অস্ত্রপচারে মুখে ফিরল হাসি! জঙ্গলমহলের চিকিৎসায় নয়া নজির

Last Updated:

Jhargram News: জঙ্গলমহলের চিকিৎসায় নয়া নজির। ৯৬ বছরের বৃদ্ধা আহত হয়েছিলেন গুরুতরভাবে। তাঁকে সুস্থ করে তোলা চ্যালেঞ্জ হয়ে উঠেছিল চিকিৎসকদের কাছে। কিন্তু জটিল পরিস্থিতিতে করা অস্ত্রপচারে হাসি ফিরেছে বৃদ্ধার মুখে।

চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন সত্যভামা দেবী
চিকিৎসায় সুস্থ হয়ে উঠছেন সত্যভামা দেবী
নয়াগ্রাম, ঝাড়গ্রাম, রঞ্জন চন্দ: মাও পরিস্থিতি কাটিয়ে প্রায় দেড় যুগ আগে ছন্দে ফিরেছে জঙ্গলমহল। রাস্তাঘাট থেকে হাসপাতাল, হয়েছে নানা উন্নয়ন। এবার জঙ্গলমহলের প্রান্তিক এলাকায় এক সুপার স্পেশালিটি হাসপাতালে নজির। ৯৬ বছর বয়সী বৃদ্ধার জটিল অস্ত্রপচার করে মিলেছে সাফল্য। ঝাড়গ্রামের সীমান্তঘেঁষা এলাকায় ছোট্ট গ্রাম টিকিয়াপাড়া। সেখানকার ৯৬ বছরের সত্যভামা সাউ হঠাৎই একদিন বাড়িতে পড়ে গিয়ে গুরুতর আহত হন।
বয়সের ভার, তার সঙ্গে একাধিক শারীরিক সমস্যা। পরিবারের চোখে তখন শুধু অনিশ্চয়তা আর ভয়। কিন্তু সেই দুশ্চিন্তার মাঝেই আশার আলো দেখাল নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতাল। হাসপাতালে নিয়ে আসার পর জানা যায়, তাঁর কোমরের নিচের পায়ের জয়েন্টের হাড় ভেঙে গিয়েছে, হাতেও ফাটল। ৯৬ বছর বয়সে এমন জটিল অস্ত্রপচার সত্যিই বড় চ্যালেঞ্জ। তবুও হাল ছাড়েননি চিকিৎসকরা। দফায় দফায় চলে নানা পরীক্ষা নিরীক্ষা।
advertisement
আরও পড়ুন: নয়া বিজনেসে লক্ষ্মীলাভ, রাস্তার পাশে ডজনখানেক কারখানা! চাকরির মোহ ছেড়ে মোটা টাকা কামাচ্ছেন গ্রামের ছেলেরা
পরিবারের সঙ্গে কথা বলে ধাপে ধাপে চিকিৎসা শুরু হয়। প্রথমে অন্যান্য শারীরিক সমস্যা নিয়ন্ত্রণে আনা হয়। তারপর ধীরে ধীরে তাঁকে অস্ত্রপচারের জন্য প্রস্তুত করা হয়। অ্যানাস্থেসিয়া বিভাগের ছাড়পত্র মিলতেই অর্থোপেডিক বিভাগের চিকিৎসকেরা অপারেশন করেন। কয়েক ঘণ্টা ধরে চলে অস্ত্রপচার। তাতেই অবশেষে মিলেছে স্বস্তি। জটিল এই অস্ত্রপচারের পর সুস্থ সত্যভামা দেবী। একটি সফল অপারেশন নয়, এটি মানবিকতা, দায়িত্ববোধ এবং চিকিৎসাবিজ্ঞানের সম্মিলিত সাফল্যের গল্প বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাসপাতাল সুপার দেবাশীষ মাহাতো বলেন, চিকিৎসকের কাজ একজন রোগীকে সুস্থ করে তোলা। খুব কষ্টসাধ্য ছিল। তবে চিকিৎসকরা আশা ছাড়েন নি। এমন বয়সে এই অস্ত্রপচার বেশ নজির কাড়বে গোটা রাজ্যে। নয়াগ্রাম হাসপাতালের এই সাফল্য সীমান্তবর্তী এলাকার মানুষের মনে নতুন ভরসা জাগিয়েছে। শুধু তাই নয়, জঙ্গলমহলে চিকিৎসার নতুন দিগন্ত খুলে দিয়েছে। ৯৬ বছরের এক মায়ের হাসিই যেন হয়ে উঠেছে সেই ভরসার সবচেয়ে বড় প্রমাণ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhargram News: ভাঙা হাড়ের যন্ত্রণায় ছটফট করছিলেন ৯৬ বছরের বৃদ্ধা, জটিল অস্ত্রপচারে মুখে ফিরল হাসি! জঙ্গলমহলের চিকিৎসায় নয়া নজির
Next Article
advertisement
PM Modi YouTube Channel: ৩ কোটি এবং ক্রমবর্ধমান ! প্রধানমন্ত্রী মোদির ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যায় নতুন মাইলফলক
৩ কোটি এবং ক্রমবর্ধমান ! প্রধানমন্ত্রী মোদির ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যায় নতুন মাইলফলক
  • ৩ কোটি এবং ক্রমবর্ধমান !

  • প্রধানমন্ত্রী মোদির ইউটিউবে সাবস্ক্রাইবারের সংখ্যায় নতুন মাইলফলক

  • ৩০ মিলিয়ন পেরল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement