advertisement

North 24 Parganas News: একই জায়গায় একের পর এক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু! বাদুড়িয়ার সেই মোড় অবরোধ করে বিক্ষোভ, বাম্পার-সিসি ক্যামেরার দাবি স্থানীয়দের

Last Updated:

North 24 Parganas News: বিগত এক বছরে একই জায়গায় একের পর এক দুর্ঘটনা। প্রাণ হারিয়েছেন ৯ জন। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার সেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের।

রাস্তা অবরোধ করে বিক্ষোভ
রাস্তা অবরোধ করে বিক্ষোভ
বাদুড়িয়া, উত্তর ২৪ পরগনা, অনুপম সাহাঃ বিগত এক বছরের মধ্য একই জায়গায় দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে পথ দুর্ঘটনায় মৃত ব্যক্তির দেহ গ্রামে ফিরতেই রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা। মূলত রাস্তায় বাম্পার ও সিসি ক্যামেরার দাবিতে বিক্ষোভ দেখানো হয়। উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া থানার মসলন্দপুর বসিরহাট রোডের টালি কারখানা এলাকায় ঘটনাটি ঘটেছে।
শুক্রবার বাদুড়িয়ার নারকেলবেরিয়ার বাসিন্দা আলতাব মন্ডল (৪৮) বাজারে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন। এই টালি কারখানার মোড়ে একটি ট্রাকের ধাক্কায় তাঁর মৃত্যু হয়। এরপর তাঁর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে নিয়ে যাওয়া হয়। ময়নাতদন্তের পর দেহ গ্রামে ফিরতেই ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।
আরও পড়ুনঃ রং খেলাকে কেন্দ্র করে বচসার জের! রাতের অন্ধকারে মধ্যমগ্রামে চলল গুলি, তীব্র উত্তেজনা এলাকায়
গ্রামের মানুষ একত্রিত হয়ে দুর্ঘটনাস্থল টালি কারখানার মোড়ে দীর্ঘক্ষণ অবরোধ করে বিক্ষোভ দেখায়। মূলত তাঁদের দাবি, এই এলাকায় বাম্পার করতে হবে এবং সিসি ক্যামেরা লাগাতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, বিগত এক বছরের মধ্যে এই একই জায়গায় ৯ জনের মৃত্যু হয়েছে। প্রতিবারই এলাকার মানুষ স্থানীয় পঞ্চায়েত এবং পুলিশের কাছে বাম্পারের দাবি করে। প্রতিবারই আশ্বাস দেওয়া হয়। কিন্তু কোনও বাম্পার তৈরি হয় না।
advertisement
advertisement
এই অবস্থায় এদিন গ্রামবাসীরা একত্রিত হয়ে বাম্পার এবং সিসি ক্যামেরার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে পুলিশ ও পঞ্চায়েত প্রধান উপস্থিত হলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। দীর্ঘ সময় ধরে অবরোধ চলার পর অবশেষে প্রধানের তরফ থেকে আশ্বাস পাওয়ার পর অবরোধ ওঠে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: একই জায়গায় একের পর এক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু! বাদুড়িয়ার সেই মোড় অবরোধ করে বিক্ষোভ, বাম্পার-সিসি ক্যামেরার দাবি স্থানীয়দের
Next Article
advertisement
West Bengal Weather Update: আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস ! আবহাওয়ার পরিবর্তন কবে থেকে? জেনে নিন
আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস ! আবহাওয়ার পরিবর্তন কবে থেকে? জেনে নিন
  • আগামী সপ্তাহে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস !

  • আবহাওয়ার পরিবর্তন কবে থেকে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement