North 24 Parganas News: রং খেলাকে কেন্দ্র করে বচসার জের! রাতের অন্ধকারে মধ্যমগ্রামে চলল গুলি, তীব্র উত্তেজনা এলাকায়
- Published by:Sneha Paul
- local18
Last Updated:
North 24 Parganas News: রং খেলাকে কেন্দ্র করে বচসা থেকে তুলকালাম। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে চলল গুলি। ইতিমধ্যেই ঘটনার তদন্তে নেমেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।
মধ্যমগ্রাম, উত্তর ২৪ পরগনা, জিয়াউল আলমঃ দোলের দিন রং খেলাকে কেন্দ্র করে বচসা হয়েছিল। সেখান থেকেই চলল গুলি। উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ।
জানা যাচ্ছে, রং খেলাকে কেন্দ্র করে মধ্যমগ্রাম কোড়া বিপিনবিহারী হাই স্কুলের কাছে বিবাদ হয়েছিল। সেই বিবাদের জেরেই এই গুলি চালানোর ঘটনা ঘটে বলে অভিযোগ। এই ঘটনার পর সায়ন পাত্র নামে এক স্থানীয়ের বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা। তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়। ওই ব্যক্তি পলাতক।
আরও পড়ুনঃ বয়স্কদের পাশে রাজ্য সরকার! প্রবীণদের সময় কাটানোর জন্য বারুইপুরে বিনোদন পার্ক, মিলবে টিভি-খবরের কাগজ থেকে চা-কফি সব
জানা গিয়েছে, সায়নের বাড়িতে রং খেলতে বাইরের কিছু লোক এসেছিল। রং খেলার দিনই তাঁদের সঙ্গে স্থানীয় ক্লাবের কয়েকজনের বচসা হয়। এরপর শুক্রবার রাতে বাইকে করে সায়নের ওই বন্ধুদের মধ্যে কয়েকজন এসে শূন্যে গুলি চালিয়ে ভয় দেখাতে শুরু করে। কিছুক্ষণ পর তাঁরা পালিয়ে যায়।
advertisement
advertisement
এরপরেই এলাকার উত্তেজিত জনতা সায়নের বাড়িতে গিয়ে ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। তাঁর বাড়ি ভাঙচুর করা হয়। সায়ন পাত্র পলাতক। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে মধ্যমগ্রাম থানার পুলিশ। তবে এখনও পর্যন্ত (গতকাল রাত অবধি) কোনও গ্রেফতারির খবর নেই। আগামীদিনে এই ঘটনা কোন দিকে মোড় সেটাই দেখার।
Location :
North Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 07, 2026 8:42 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North 24 Parganas News: রং খেলাকে কেন্দ্র করে বচসার জের! রাতের অন্ধকারে মধ্যমগ্রামে চলল গুলি, তীব্র উত্তেজনা এলাকায়








