advertisement

New Town: রাত সাড়ে তিনটেয় উদ্দাম মদ্যপান, তারস্বরে বাজছে গান...প্রতিবাদ করায় হামলার অভিযোগ! নিউটাউনে মাথা ফাটল প্রতিবেশীর, গ্রেফতার ৭

Last Updated:

নিউটাউনে ইকোপার্কের অদুরে একটি অ্যাপার্টমেন্টে অসামাজিক কার্যকলাপ ও উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত ব্যক্তি৷ উদ্দাম মদ্যপান ও উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করায় হামলার অভিযোগ৷ বচসার মাঝেই ভারী কোনও বস্তু দিয়ে ওই ব্যক্তির মাথায় আঘাত করার অভিযোগ৷

রাত সাড়ে তিনটেয় উদ্দাম মদ্যপান, তারস্বরে বাজছে গান...প্রতিবাদ করায় হামলার অভিযোগ! নিউটাউনে মাথা ফাটল প্রতিবেশীর, গ্রেফতার ৭ প্রতীকী ছবি৷
রাত সাড়ে তিনটেয় উদ্দাম মদ্যপান, তারস্বরে বাজছে গান...প্রতিবাদ করায় হামলার অভিযোগ! নিউটাউনে মাথা ফাটল প্রতিবেশীর, গ্রেফতার ৭ প্রতীকী ছবি৷
উত্তর ২৪ পরগনা: উদ্দাম মদ্যপান ও উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করায় হামলার অভিযোগ৷ দুষ্কৃতীদের হামলায় মাথা ফাটল স্থানীয় বাসিন্দার৷ ইকোপার্কের অদুরে একটি অ্যাপার্টমেন্টে অসামাজিক কার্যকলাপ ও উচ্চস্বরে গান বাজানোর প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত হলেন এক প্রতিবেশী। ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷
ঘটনাটি ঘটেছে নিউটাউনের যাত্রাগাছি এলাকার পশ্চিমপাড়ায়। সূত্রের খবর অনুযায়ী, হামলার জেরে গুরুতর জখম হয়েছেন শওকত আলী নামে এক স্থানীয় বাসিন্দা। তাঁর মাথায় ৬টি সেলাই পড়েছে।
advertisement
advertisement
স্থানীয় সূত্রে খবর, যাত্রাগাছি পশ্চিমপাড়ার একটি অ্যাপার্টমেন্টে রাত সাড়ে তিনটা নাগাদ মদ্যপান ও উচ্চস্বরে গানবাজনা চলছিল। আওয়াজে অতিষ্ঠ হয়ে পাশেই বসবাসকারী শওকত আলী প্রতিবাদ জানান। অভিযোগ, প্রতিবাদ করতেই অ্যাপার্টমেন্টে থাকা মদ্যপ যুবক-যুবতীরা তাঁর ওপর চড়াও হয়। বচসার মাঝেই ভারী কোনও বস্তু দিয়ে শওকত আলীর মাথায় সজোরে আঘাত করার অভিযোগ উঠেছে।
advertisement
আঘাতের জেরে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন শওকত, মাথা ফেটে গলগল করে রক্ত বের হতে থাকে। স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইকোপার্ক থানার পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই গেস্ট হাউস থেকে ৪ জন পুরুষ ও ৩ জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে বলেই স্থানীয় সূত্রে খবর।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
New Town: রাত সাড়ে তিনটেয় উদ্দাম মদ্যপান, তারস্বরে বাজছে গান...প্রতিবাদ করায় হামলার অভিযোগ! নিউটাউনে মাথা ফাটল প্রতিবেশীর, গ্রেফতার ৭
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
KKR vs PBKS : ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement