Mamata Banerjee News: 'উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সিআরপিএফ আসছে অযোধ্যা হয়ে...' বিস্ফোরক দাবি মমতার! সুপ্রিম কোর্টে অভিযোগ কমিশনেরও
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Mamata Banerjee News: মমতা বলেন, ''উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সিআরপিএফ আসছে অযোধ্যা দিয়ে। দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক আনছে।''
নদিয়া: নির্বাচনী প্রচারে গিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যের অডিও ক্লিপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের সামনে চালিয়ে শোনালেন নির্বাচন কমিশনের আইনজীবী৷ সঙ্গে সঙ্গেই অডিও ক্লিপ চালানোর তীব্র বিরোধিতা করেন রাজ্য সরকার এবং তৃণমূলের আইনজীবীরা৷ কমিশনের এক্তিয়ার নিয়েও প্রশ্ন তোলেন তাঁরা৷ পাল্টা তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্যের অডিও ক্লিপও আদালতে চালাতে পারেন বলে মন্তব্য করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু ঠিক বলেছিলেন মুখ্যমন্ত্রী?
নদিয়ার শান্তিপুরের সভায় দাঁড়িয়ে মমতা বলেন, ”উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সিআরপিএফ আসছে অযোধ্যা দিয়ে। দিল্লি, বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক আনছে। সেখানকার ভোটারদের বাসে করে নিয়ে আসছে। বর্ডারগুলো খুলে দিয়েছে, যাতে আমরা ধরতে না-পারি।”
advertisement
advertisement
এরপরই মমতা বলেন, ”২০২৬ সালে নিজেরাই ক্ষমতায় থাকবে না, আমাদের ভয় দেখাচ্ছে কী! আমার তো একটাই ঠিকানা, বাংলা। তাঁরা ঠিক করে নিন কোথায় থাকবেন। আমি এটা বলছি না, তাঁর অ্যাডড্রেস কেড়ে নেব। এই বিজেপিকে ভোট দেবেন? আপনার খাবার কাড়বে। আপনার পোশাক কাড়বে। আপনার ভোটাধিকার কাড়বে। ওরা একা থাকবে, নিজেদের মতো ধর্ম তৈরি করে।”
advertisement
মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ”আপনাদের কাউকে বাংলা থেকে উচ্ছেদ হতে দেব না। আমরা লড়ে ২৫ লক্ষ নাম তো ঢোকাতে পেরেছি ভোটার তালিকায়। আরও পারব। কেউ আত্মহত্যা করবেন না। এরা প্ল্যান করেছে, সকাল থেকে ছড়িয়ে দেবে ‘বিজেপি জিতছে, বিজেপি জিতছে’। আসলে নিজেদের জায়গাগুলোয় আগে কাউন্ট করবে। কিচ্ছু ভাববেন না। আমি মানুষের চোখমুখ যদি বুঝে থাকি, এ বার আরও বেশি সিট পেয়ে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে। এটা মানুষের বাঁচার প্রশ্ন। বাংলায় থাকার প্রশ্ন। সন্তান-সন্ততির প্রশ্ন।”
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Apr 06, 2026 8:29 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/নদিয়া/
Mamata Banerjee News: 'উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সিআরপিএফ আসছে অযোধ্যা হয়ে...' বিস্ফোরক দাবি মমতার! সুপ্রিম কোর্টে অভিযোগ কমিশনেরও









