advertisement

প্রয়াত বুদ্ধদেবই এখনও 'মুখ' CPIM-এর! পুরনো গড় যাদবপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে প্রচারে বিকাশ

Last Updated:

West Bengal Assembly Election 2026: নির্বাচনের আগে ফের একবার যাদবপুরের অলিতে গলিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য়ের হোর্ডিং। নির্বাচনে নিজেদের হারানো গড় পুনরুদ্ধার করতে ফের একবার 'ব্র্যান্ড বুদ্ধ'-তেই ভরসা রাখছে যাদবপুরের কমরেডরা।

বিকাশ রঞ্জন ভট্টাচার্য
বিকাশ রঞ্জন ভট্টাচার্য
কলকাতা: নির্বাচনের আগে ফের একবার যাদবপুরের অলিতে গলিতে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য়ের হোর্ডিং। নির্বাচনে নিজেদের হারানো গড় পুনরুদ্ধার করতে ফের একবার ‘ব্র্যান্ড বুদ্ধ’-তেই ভরসা রাখছে যাদবপুরের কমরেডরা। প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কেন্দ্র চষে ফেলছেন। তারপরও একসময় যে যাদবপুর বছরের পর বছর ‘বুদ্ধবাবু’-কে নির্বাচিত করে মুখ্যমন্ত্রী করেছিল, সেই পুরনো আবেগেই ভোটের আগে আরও একবার যাদবপুরে শান দিতে চাইছে আলিমুদ্দিন।
২০১১ সালে রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড়ে এই যাদবপুরও নিরাশ করেছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে। তারপর থেকে যেকটা বছর রাজনীতিতে সক্রিয় ছিলেন আর ভোটে দাঁড়াননি। তবে এই কেন্দ্রে বামেদের একটা পকেট ভোট রয়ে গিয়েছে। ২০১৬ সালে তাই তো ফের এই কেন্দ্র থেকে বিধানসভায় গিয়েছিলেন সুজন চক্রবর্তী। যদিও ২০২১ ফের যাদবপুরে ফোট ঘাসফুল। এবার আবার যাদবপুরে বামদিকে ফেরে কিনা তার উত্তর তো দেবে সময়, কিন্তু বুদ্ধ স্মরণে লাল পার্টি।
advertisement
বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সমর্থনে ভোট প্রচারের হোর্ডিংয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি ব্যবহার করে তাতে সিপিআইএমের তরফ থেকে লেখা হয়েছে, প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের স্বপ্নের শিল্পোন্নত পশ্চিমবঙ্গ গড়তে সিপিআইমকে ভোট দিন। শুধু তাই নয়, শিল্পায়নের কথা বলার পাশাপাশি বেশ কয়েকটি সাম্প্রতিক ইস্যুও তুলে ধরে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ইমেজও তুলে ধরা হয়েছে।
advertisement
হোর্ডিং লেখা রয়েছে, অভয়া আন্দোলন থেকে শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামে, স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে প্রতিটি ন্যায়ের লড়াইয়ে আপোসহীন যোদ্ধা বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ভোটের লাইনে দাঁড়াবে যাদবপুর। বুদ্ধবাবুর আবেগে ভর করে জয়ের হাসি বিকাশ রঞ্জন ভট্টাচার্য হাসেন কিনা তারজন্য অপেক্ষা ৪ঠা মে-র।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
প্রয়াত বুদ্ধদেবই এখনও 'মুখ' CPIM-এর! পুরনো গড় যাদবপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে প্রচারে বিকাশ
Next Article
advertisement
KKR vs PBKS Live, IPL 2026: ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
KKR vs PBKS : ইডেনে এলেন শাহরুখ, পরপর ২টি উইকেট হারিয়ে চাপে কেকেআর ! ম্যাচ আপাতত বৃষ্টিতে বন্ধ
  • ইডেনে কেকেআর বনাম পঞ্জাব কিংস

  • টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কেকেআরের

  • আজ কি ম্যাচ জিততে পারবে কলকাতা?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement