advertisement

Earthquake: ভূমিকম্পের জেরে ভাঙরের কচুয়া হাইস্কুলে অসুস্থ ছাত্রছাত্রীরা, নিয়ে যাওয়া হল হাসপাতালে

Last Updated:

Earthquake: ভূমিকম্পের কারণে ভাঙড়ের কচুয়া হাইস্কুলের বেশ কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। অসুস্থ ছাত্রীদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে স্থানীয় জিরানগাছা হাসপাতালে।

অসুস্থ ছাত্রছাত্রীরা
অসুস্থ ছাত্রছাত্রীরা
কল্যাণ মণ্ডল: ভূমিকম্পের কারণে ভাঙড়ের কচুয়া হাইস্কুলের বেশ কয়েকজন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গিয়েছে। অসুস্থ ছাত্রীদের চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে স্থানীয় জিরানগাছা হাসপাতালে।
স্থানীয়দের দাবি, কম্পন অনুভূত হওয়ার পরেই আতঙ্ক ছড়িয়ে পরে স্কুলে। ছাত্রছাত্রী, শিক্ষকরা হুড়োহুড়ি করে নেমে আসে স্কুলের বাইরে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পরে বেশ কয়েকজন ছাত্রছাত্রী। তড়িঘড়ি তাঁদের নিয়ে আসা হয় স্থানীয় জিরানগাছা হাসপাতালে। প্রথমিক চিকিৎসার পর বেশ কিছুক্ষণ পর্যবেক্ষণে রেখে তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে স্কুল সূত্রে খবর।
advertisement
advertisement
হঠাৎই দুপুরের ব্যস্ত সময় কেঁপে ওঠে ভারত বাংলাদেশ সীমান্ত বনগাঁ বসিরহাট সহ উত্তর ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। সীমান্ত লাগোয়া জেলায় প্রবল কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে শহর ও শহরতলিতেও। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বাংলাদেশের খুলনার সাতক্ষীরা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫ এবং প্রায় ৫২ সেকেন্ড স্থায়ী হয় এই কম্পন।
advertisement
দুপুরে অফিস সময় চলাকালীন আচমকা কম্পন অনুভূত হতেই বহু মানুষ বাড়ি, অফিস ও বহুতল ভবন থেকে দ্রুত বাইরে বেরিয়ে আসেন। বনগাঁ পৌরসভা আদালত সহ এলাকার মানুষজন এমন কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তীব্র আতঙ্ক ছড়ায় গোটা এলাকা জুড়ে।
advertisement
বহু জায়গায় টানা কয়েক সেকেন্ড ধরে কাঁপুনি অনুভূত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। অনেকেই জানান, প্রথমে হালকা কম্পন হলেও পরে তা জোরালো আকার নেয়। ঘরের আসবাবপত্র কেঁপে ওঠে, কোথাও কোথাও ঝুলন্ত সামগ্রী(পাখা) দুলতে দেখা যায়। তবে এখনও পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনও খবর না মিললেও, কম্পনে জেলার ঘরবাড়িতে ফাটল ও কাঁচের জানালা সহ বিভিন্ন জিনিস ক্ষয়ক্ষতির খবর মিলছে। প্রশাসনের তরফে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে বলে জানা গিয়েছে
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Earthquake: ভূমিকম্পের জেরে ভাঙরের কচুয়া হাইস্কুলে অসুস্থ ছাত্রছাত্রীরা, নিয়ে যাওয়া হল হাসপাতালে
Next Article
advertisement
Crocodile Video: বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
বিশাল কুমির গিলে খাচ্ছে আস্ত মুরগিকে! উথাল পাথাল পাথরপ্রতিমার জগদ্দল নদী, ভিডিও ভাইরাল
  • একটি মুরগিকে আচমকা টেনে নিয়ে জলে ডুবিয়ে দেয় কুমিরটি

  • এই ঘটনার পর থেকে মাছ ধরতে যেতে ভয় পাচ্ছেন স্থানীয় মৎস্যজীবীরা

  • প্রশাসনকে জানানোর পর জালসহ কর্মীরা এলাকায় টহল শুরু করেছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement