advertisement

Accident: লাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের ধাক্কা, বরানগরে ব্রিজের কাছে মর্মান্তিক মৃত্যু মহিলার

Last Updated:

Accident: ফের লাইন পারাপার হতে গিয়ে মৃত্যু। শুক্রবার সকালে বরানগর সিসিআর ব্রিজের কাছে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার।

বরানগরে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু মহিলার (প্রতীকী ছবি)
বরানগরে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু মহিলার (প্রতীকী ছবি)
বরানগর: বরানগরে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু মহিলার, এলাকায় চাঞ্চল্য।
বরানগর সিসিআর ব্রিজের কাছে চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। শুক্রবার সকাল নটা নাগাদ ডাউন শান্তিপুর লোকালের ধাক্কায় মৃত্যু হয় মহিলার। মৃত মহিলা স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। লাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কা বলে অনুমান বাসিন্দাদের। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাল রেল পুলিশ।
advertisement
কয়েকদিন আগে মালগাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে ফের সাবওয়ের দাবিতে সরব হন গ্রামবাসীরা। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদহের ইংরেজবাজারের বড় সাঁকো এলাকায়। স্থানীয়দের দাবি, রেল লাইন পাড়াপারের সময় কলকাতাগামী মালগাড়ির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়।
advertisement
আরও পড়ুন: পরীক্ষার দু’ঘণ্টা আগে অ্যাডমিট কার্ড সংশোধন, শিক্ষাকর্মী নিয়োগে নির্দেশিকা জারি করে ফের সুযোগ এসএসসি-র
রেল পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় মালদহ মেডিক্যাল কলেজে। রেল পুলিশ জানিয়েছে, মৃতের নাম ও পরিচয় এখনও জানা যায় নি। সাবওয়ে না থাকায় রেল লাইন দিয়ে যাতায়াত করতে হয় গ্রামবাসীদের। তাতে প্রায়ই ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনা ঘটে, দাবি গ্রামবাসীদের।
advertisement
আরও পড়ুন: ‘ও আমার না’! মা’কে খুব ভালবাসি বার্তা দিয়ে ‘প্রেমহীন’ জীবন শেষ করে দিলেন জনপ্রিয় ইউটিউবার
সপ্তাহখানেক আগে উত্তরপাড়া স্টেশনে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক স্কুল শিক্ষিকার। মৃতের নাম সরবজিৎ কৌর (৩২)। সন্ধ্যায় চন্দননগর থেকে পিকনিক সেরে ফিরছিলেন তিনি। ফেরার পথেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রেল পুলিশ। তারাই দেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
advertisement
সুবীর দে
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/উত্তর ২৪ পরগণা/
Accident: লাইন পারাপারের সময় চলন্ত ট্রেনের ধাক্কা, বরানগরে ব্রিজের কাছে মর্মান্তিক মৃত্যু মহিলার
Next Article
advertisement
Baranagar: বরানগরে বড় কাণ্ড! এ কী করে ফেললেন বিজেপির সজল আর CPIM-এর সায়নদীপ! এই দ্বন্দ্বেই বাজিমাত করবেন সায়ন্তিকা?
বরানগরে বড় কাণ্ড! এ কী করে ফেললেন বিজেপির সজল আর CPIM-এর সায়নদীপ! এই দ্বন্দ্বেই বাজিমাত করবেন সায়ন্তিকা?
  • সায়ন্তিকার মুখ্য প্রতিদ্বন্দ্বী বিজেপির সজল ও সিপিএমের সায়নদীপ

  • বিজেপি ও সিপিএম প্রার্থীর প্রচারে একে অপরকে ব্যক্তিগত আক্রমণ

  • সায়ন্তিকা ফের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement