advertisement

Siliguri News: থাক না বিপক্ষে, তবু তো ‘মা’!...মায়েরা আশীর্বাদ নিয়েই প্রচার শুরু করবেন রঞ্জন, ডাবগ্রাম-ফুলবাড়ি দেখছে অন্য এক রাজনীতি

Last Updated:

Siliguri News: বৃহস্পতিবার মা তথা তাঁর বিরুদ্ধে থাকা বিজেপি প্রার্থী শিখা চট্টোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে প্রচার শুরু করার কথা জানিয়েছেন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূলপ্রার্থী রঞ্জন শীলশর্মা৷

+
ডাবগ্রাম-

ডাবগ্রাম- ফুলবাড়িতে সৌজন্যতা

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রঞ্জন শীলশর্মার নাম ঘোষণা হতেই রাজনৈতিক উত্তাপ ছড়াতে শুরু করেছে। ঘোষণার পরদিনই শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছতেই সমর্থকদের ভিড়ে কার্যত জনজোয়ারে ভেসে যান তিনি। স্টেশন চত্বর জুড়ে উচ্ছ্বাস, স্লোগান আর সমর্থকদের ভিড় নজর কেড়েছে সকলের। তবে, ইতিমধ্যেই প্রায় গোটা রাজনৈতিক মহল জেনে গিয়েছে, এই কেন্দ্র এবার চাক্ষুষ করতে চলেছে এক অনন্য লড়াই৷ মা বনাম ছেলের লড়াই৷ রাজনৈতিক লড়াই৷
ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা আসনেই তৃণমূল প্রার্থীর রঞ্জন শীলশর্মার মা শিখা চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছে বিজেপি৷ তাই এই কেন্দ্রে মূলত মাতা-পুত্রের মধ্যে হতে চলেছে দ্বৈরথ৷
বুধবার স্টেশনে নামার পরই রঞ্জনের বক্তব্যে উঠে আসে এক ভিন্ন সুর। প্রতিপক্ষ বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জিকে ‘মা’ বলে সম্বোধন করে তিনি জানান, রাজনীতির লড়াই থাকলেও ব্যক্তিগতভাবে তিনি সম্মান বজায় রাখতে চান। এমনকি, আগামিকাল তাঁর আশীর্বাদ নিয়েই ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায় প্রচার শুরু করবেন বলেও ঘোষণা করেন তিনি।
advertisement
advertisement
এই মন্তব্যে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নতুন চর্চা। যেখানে সাধারণত নির্বাচনী লড়াইয়ে তীব্র বাকযুদ্ধ দেখা যায়, সেখানে রঞ্জনের এই সৌজন্যমূলক বার্তা অনেকের নজর কেড়েছে। অনেকে এটিকে ‘সফট পলিটিক্স’-এর উদাহরণ হিসেবেও দেখছেন।
advertisement
অন্যদিকে, ডাবগ্রাম-ফুলবাড়ি আসনে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণার পর শিখা চ্যাটার্জিও নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, গত বছরের মতো এবারও সাধারণ মানুষ তার ওপর ভরসা রাখবে এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাবে।
advertisement
ফলে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রকে ঘিরে এখন থেকেই জমে উঠছে রাজনৈতিক লড়াই। একদিকে সৌজন্যের বার্তা, অন্যদিকে আত্মবিশ্বাসী দাবি—দুই প্রার্থীর এই ভিন্ন ভিন্ন কৌশল আগামী দিনে ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলবে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/শিলিগুড়ি/
Siliguri News: থাক না বিপক্ষে, তবু তো ‘মা’!...মায়েরা আশীর্বাদ নিয়েই প্রচার শুরু করবেন রঞ্জন, ডাবগ্রাম-ফুলবাড়ি দেখছে অন্য এক রাজনীতি
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement