advertisement

Narendra Modi: ‘আমাদের সরকার...প্রতিশ্রুতিবদ্ধ’, মতুয়া ধর্মমেলা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

Last Updated:

প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ায় মতুয়া সম্প্রদায়ের বহু নেতার নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস৷ পাল্টা অবশ্য আশ্বাসবাণী শোনা গিয়েছে বিজেপির তরফে

শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি
নয়াদিল্লি: মতুয়া ধর্মমেলা উপলক্ষে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিদের আন্তর্কিত শুভেচ্ছা ও শুভকামনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে মোদি লেখেন, ‘মতুয়া ধর্মমেলার সকল ভক্ত ও অংশগ্রহণকারীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা’৷
সোশ্যাল মিডিয়ার পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘এই বিশেষ উপলক্ষটি পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জয়ন্তীর সাথে যুক্ত। আমি তাঁর চরণে আমার বিনম্র প্রণাম নিবেদন করি। তাঁর চিন্তা ও শিক্ষা আজও অগণিত মানুষকে শক্তি ও আশা জুগিয়ে চলেছে। তিনি মর্যাদা, সাম্য ও ভক্তির লক্ষ্যে এক শক্তিশালী আন্দোলনের সূচনা করেছিলেন। তিনি প্রজন্মের পর প্রজন্মকে ন্যায়পরায়ণতা, সম্প্রীতি এবং সমষ্টিগত উন্নতির পথে চলতে অনুপ্রাণিত করেছেন’৷
advertisement
নরেন্দ্র মোদি
advertisement
নরেন্দ্র মোদির বার্তা
তাঁর কথায়, ‘মতুয়া সংস্কৃতির সমৃদ্ধ ও প্রাণবন্ত ঐতিহ্য এক গভীর আধ্যাত্মিক শক্তি এবং সাম্যের প্রতি এক অটুট অঙ্গীকারকে প্রতিফলিত করে। এটি আমাদের জাতির সামাজিক বুননকে বিশেষভাবে সমৃদ্ধ করে তোলে। গত এক দশক ধরে, আমাদের সরকার মতুয়া সম্প্রদায়ের কল্যাণ, ক্ষমতায়ন এবং মর্যাদার বিষয়ে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ’৷
advertisement
প্রসঙ্গত, নাগরিকত্ব ইস্যুতে দীর্ঘদিন ধরেই উদ্বেগে রয়েছেন এই বিশেষ সম্প্রদায়ের প্রতিনিধিরা৷ সম্প্রতি রাজ্যে হয়ে যাওয়া এসআইআর প্রক্রিয়াতেও মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম বাদ গিয়েছে৷ যা নিয়ে সরব হয়েছেন তৃণমূল নেতৃত্ব৷ যদিও বিজেপি-র তরফে পাল্টা আশ্বাসও মিলেছে৷
advertisement
রবিবার পশ্চিমবঙ্গ ছাড়াও অসম, তামিলনাড়ু, কেরল এবং পুদুচেরির ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে কমিশন। কিছু দিন আগেই কমিশনের ফুল বেঞ্চ কলকাতা থেকে ঘুরে গিয়েছে। বৈঠকে সব দলই কম দফায় ভোটের আবেদন জানিয়েছিল। আগের চেয়ে এ বার ভোটের দফা অনেকটাই কমিয়ে দেওয়া হয়। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া এখনও শেষ হয়নি। কয়েক লক্ষ নাম এখনও বিবেচনাধীন হিসাবে রয়েছে। এখনও অতিরিক্ত কোনও তালিকা প্রকাশিত হয়নি। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে বিবেচনাধীন ছিলেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Narendra Modi: ‘আমাদের সরকার...প্রতিশ্রুতিবদ্ধ’, মতুয়া ধর্মমেলা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে পোস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement