advertisement

Ram Mandir: রামলালার নগরী থেকে আসবে পবিত্র মাটি, শান্তিপুরের রাম মন্দির জুড়বে অযোধ্যার সঙ্গে! রওনা দিল ভক্তদের বিশাল টিম

Last Updated:

Nadia Ram Mandir: শান্তিপুরে তৈরি হতে যাওয়া রাম মন্দিরের জন্য মাটি আসছে শুধু রামের নগরী অযোধ্যা থেকে। শান্তিপুরে মহাকবি কৃত্তিবাস ওঝার জন্মভিটে থেকে অযোধ্যা ধামের উদ্দেশে রওনা দিল মৃত্তিকা সংগ্রহের বিশেষ যাত্রা।

+
শান্তিপুর

শান্তিপুর থেকে অযোধ্যার পথে যাত্রা শুরু

শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: জেলার পর্যটন পেল আরও গতি। শান্তিপুরে তৈরি হতে যাওয়া রাম মন্দিরের জন্য মাটি আসছে শুধু রামের নগরী অযোধ্যা থেকে। অযোধ্যা ও শান্তিপুর, দুই প্রাচীন পূণ্যভূমির মধ্যে ঐতিহাসিক ও আধ্যাত্মিক সেতুবন্ধনের এক অনন্য অধ্যায়ের সূচনা। নদিয়ার শান্তিপুরে মহাকবি কৃত্তিবাস ওঝা-এর জন্মভিটে থেকে অযোধ্যা ধামের উদ্দেশে রওনা দিল পবিত্র মৃত্তিকা সংগ্রহের বিশেষ যাত্রা।
শ্রী কৃত্তিবাস রাম মন্দির ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচি কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং দুই তীর্থক্ষেত্রের ঐতিহ্য ও বিশ্বাসের মিলনক্ষেত্র হিসেবেই গুরুত্ব পাচ্ছে। এই অভিযানের প্রধান উদ্যোক্তা শান্তিপুরের প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য জানান, অযোধ্যা থেকে পবিত্র মাটি সংগ্রহ করে তা শান্তিপুরের শ্রী কৃত্তিবাস রাম মন্দির তীর্থক্ষেত্রে আনা হবে। পরে সেই মৃত্তিকার সঙ্গে কৃত্তিবাসের জন্মভূমির পবিত্র মাটির আধ্যাত্মিক সংযুক্তি ঘটানো হবে।
advertisement
আরও পড়ুন: পর্বতারোহনের স্বপ্ন দেখেন? আপনাকে বড় সুযোগ দিচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট! কীভাবে আবেদন করবেন জানুন
তাঁর কথায়, “কৃত্তিবাস ওঝা ও শ্রী রামচন্দ্রের নাম অবিচ্ছেদ্য। এই মৃত্তিকা বিনিময় দুই পবিত্র ভূমির আত্মিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।” উল্লেখ্য, শান্তিপুর প্রাচীনকাল থেকেই বৈষ্ণবীয় সংস্কৃতি ও পাণ্ডিত্যের জন্য খ্যাত। অন্যদিকে, অযোধ্যা শ্রী রামচন্দ্রের লীলাভূমি হিসেবে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে গভীরভাবে পবিত্র। কৃত্তিবাস রচিত ‘শ্রীরাম পাঁচালী’ বাংলার ঘরে ঘরে রামকথাকে জনপ্রিয় করে তুলেছিল।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সেই ঐতিহ্যের ধারাবাহিকতায় এই যাত্রাকে দেখা হচ্ছে এক ঐতিহাসিক পুনর্মিলন হিসেবে। শঙ্খধ্বনি, উলুধ্বনির মধ্য দিয়ে যাত্রার সূচনা হয়। শান্তিপুর সেবা সংঘ পতাকা প্রদর্শন করে এই কর্মসূচির আরম্ভ করা হয়। ভক্তকূল ও সাধারণ মানুষের মধ্যে ছিল চোখে পড়ার মতো উৎসাহ। আয়োজকদের মতে, এই পবিত্র মৃত্তিকা মিলন শান্তিপুরকে নতুন আধ্যাত্মিক মর্যাদায় প্রতিষ্ঠিত করবে এবং বাংলার ধর্মীয়-সাংস্কৃতিক ইতিহাসে সংযোজন করবে এক নতুন অধ্যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Ram Mandir: রামলালার নগরী থেকে আসবে পবিত্র মাটি, শান্তিপুরের রাম মন্দির জুড়বে অযোধ্যার সঙ্গে! রওনা দিল ভক্তদের বিশাল টিম
Next Article
advertisement
Dhurandhar 2 Review: রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; ‘ধুরন্ধর’-এর পরের প্রত্যাশা কি পূরণ করতে পারল ‘ধুরন্ধর ২’?
রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; কেমন হল ‘ধুরন্ধর ২’?
  • রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয় ও আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা

  • অ্যাকশন-গল্পের টানটান মুহূর্ত থাকলেও, কিছু সাবপ্লট, এডিটিং দুর্বল

  • ‘ধুরন্ধর ২’ উপভোগ্য তবে, প্রথম ছবির তুলনায় প্রভাব কিছুটা ফিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement