Darjeeling HMI Course: পর্বতারোহনের স্বপ্ন দেখেন? আপনাকে বড় সুযোগ দিচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট! কীভাবে আবেদন করবেন জানুন
- Published by:Nayan Ghosh
- local18
Last Updated:
Darjeeling HMI Course: পাহাড় দেখার পাশাপাশি সেই পাহাড়ে আরোহন করার স্বপ্ন দেখেন বহু মানুষ। তবে পাহাড় আরোহণের জন্য প্রয়োজন প্রশিক্ষণ। আর এর জন্য প্রথম পছন্দ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট।
advertisement
রাজ্যে একাধিক সংস্থা পর্বতারোহনের প্রশিক্ষণ দেয়। তবে এই সমস্ত সংস্থাগুলির মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে এইচএমআই, অর্থাৎ হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। এই সংস্থা থেকে প্রশিক্ষণ পাওয়া যেকোনও পর্বতারোহীর কাছেই গর্বের। এই সংস্থার প্রেসিডেন্ট পদে রয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আর ভাইস-প্রেসিডেন্ট পদে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। (প্রতিকী ছবি)
advertisement
advertisement
আবেদনের জন্য হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কোর্স পেজে আপনাকে ঢুকতে হবে। তারপর আপনাকে নিজের পছন্দ ও যোগ্যতা অনুযায়ী বেছে নিতে হবে কোর্স। তারপর সেখানে দেওয়া নির্দেশ অনুযায়ী সমস্ত ডকুমেন্ট এবং তথ্য পূরণ করতে হবে। আর অনলাইনে জমা করতে পারবেন কোর্স ফি। (প্রতিকী ছবি)
advertisement
উল্লেখযোগ্যভাবে এই কোর্সগুলি করার জন্য আপনাকে শারীরিকভাবে সুস্থ হতে হবে। তার প্রমাণ হিসেবে আপনাকে একটি মেডিকেল ফর্ম জমা দিতে হবে। সংস্থার ওয়েবসাইট থেকেই আপনি এই ফর্ম ডাউনলোড করতে পারবেন। তারপর সেখানে সমস্ত তথ্য দিয়ে সেটি জমা করতে হবে। তাছাড়াও যেকোনও সমস্যায় ওয়েবসাইটে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন আবেদনকারীরা। (প্রতিকী ছবি)






