Madhyamik Examination 2026: প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় গাড়ি উল্টে এক মহিলা পুলিশ কর্মী সহ দুই পুলিশ কর্মী আহত
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Madhyamik Examination 2026: আজ মাধ্যমিকের প্রথম দিন পরীক্ষার সেই প্রথম দিনে পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পথেই দুর্ঘটনার কবে করলো প্রশ্নপত্র নিয়ে যাওয়া গাড়ি এই ঘটনায় দুই পুলিশকর্মীসহ আহত বেশ কয়েকজন
বাসন্তী, দক্ষিণ 24 পরগনা, সুমন সাহা: মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল একটি গাড়ি। এই ঘটনায় এক মহিলা পুলিশকর্মী-সহ মোট তিনজন পুলিশকর্মী আহত হয়েছেন। সোমবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার আমঝাড়া বাজার সংলগ্ন বাসন্তী রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাসন্তী থানা থেকে একটি চারচাকা প্রাইভেট গাড়িতে করে মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দির পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল। নির্দিষ্ট নিরাপত্তা বিধি মেনেই পুলিশকর্মীদের উপস্থিতিতে প্রশ্নপত্র পাঠানো হচ্ছিল বলে জানা গেছে। কিন্তু পথে আমঝাড়া বাজারের কাছে একটি টোটো গাড়িকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এর জেরেই গাড়িটি আচমকা উল্টে যায়।
advertisement
আরও পড়ুন: দিল্লি পুলিশের বঙ্গভবনে হানা, প্রতিবাদে কালো শাল গায়ে কমিশনে মমতা! সঙ্গে তিন মৃত বিএলও-র পরিবার
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাসন্তী থানার পুলিশ। স্থানীয়দের সহযোগিতায় আহতদের গাড়ি থেকে উদ্ধার করা হয়। এরপর তাঁদের তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে এক মহিলা পুলিশকর্মী এবং দুই পুরুষ পুলিশকর্মী রয়েছেন। তাঁদের আঘাত গুরুতর না হলেও পর্যবেক্ষণে রাখা হয়েছে।
advertisement
advertisement
দুর্ঘটনার জেরে এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তবে প্রশাসনের দ্রুত তৎপরতায় পরীক্ষার কাজে কোনও বড় ধরনের বিঘ্ন ঘটেনি। প্রশ্নপত্র যাতে নির্ধারিত সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছয়, তার জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সঙ্গে সঙ্গেই বিকল্প গাড়ির ব্যবস্থা করা হয়। পরবর্তীতে নিরাপত্তার সঙ্গে প্রশ্নপত্র চড়াবিদ্যা রামকৃষ্ণ বিদ্যামন্দির কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় বলে জানা গেছে।
advertisement
প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার মতো স্পর্শকাতর দায়িত্বে কোনও গাফিলতি না রেখে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রশ্নপত্র সুরক্ষিত রয়েছে এবং নির্ধারিত সময়েই পরীক্ষা শুরু হয়েছে।
এই ঘটনাকে ঘিরে পুলিশ তদন্ত শুরু করেছে। ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান, হঠাৎ করে সাইড দিতে গিয়ে ভারসাম্য নষ্ট হওয়াতেই এই দুর্ঘটনা ঘটে। তবে সবদিক খতিয়ে দেখেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 02, 2026 4:48 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madhyamik Examination 2026: প্রশ্নপত্র নিয়ে যাওয়ার সময় গাড়ি উল্টে এক মহিলা পুলিশ কর্মী সহ দুই পুলিশ কর্মী আহত










