Dalai Lama: গ্র্যামির মঞ্চে ইতিহাস! ৯০ বছর বয়সে প্রথমবার সম্মান পেলেন দালাই লামা, অভিনন্দন সিকিমের মুখ্যমন্ত্রীর
- Reported by:Ricktik Bhattacharjee
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Dalai Lama: ৯০ বছর বয়সে দালাই লামা এই সম্মান অর্জন করেন Best Audio Book, Narration & Storytelling Recording বিভাগে। তাঁর স্পোকেন-ওয়ার্ড অ্যালবাম “Meditations: The Reflections of His Holiness the Dalai Lama”, এর জন্য এই পুরস্কার প্রদান করা হয়।
*সিকিম, ঋত্বিক ভট্টাচার্য : বিশ্বজুড়ে শান্তি ও মানবতার বার্তা ছড়িয়ে দেওয়া আধ্যাত্মিক গুরু হিজ হোলিনেস ১৪তম দালাই লামা গড়লেন নতুন ইতিহাস। লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ডসে প্রথমবারের মতো গ্র্যামি পুরস্কার জয় করলেন তিনি, যা আন্তর্জাতিক শিল্প ও সংস্কৃতির মঞ্চে এক অনন্য মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকল।
advertisement
*৯০ বছর বয়সে দালাই লামা এই সম্মান অর্জন করেন Best Audio Book, Narration & Storytelling Recording বিভাগে। তাঁর স্পোকেন-ওয়ার্ড অ্যালবাম “Meditations: The Reflections of His Holiness the Dalai Lama”—এর জন্য এই পুরস্কার প্রদান করা হয়। অ্যালবামটিতে দালাই লামার কণ্ঠে ধরা পড়েছে ধ্যান, করুণা ও মানবিক দায়িত্ববোধের গভীর দর্শন।
advertisement
advertisement
advertisement
*মুখ্যমন্ত্রী আরও বলেন, দালাই লামার শান্ত কণ্ঠ ও চিরন্তন শিক্ষার মাধ্যমে বিশ্বের অসংখ্য মানুষ অন্তর্দৃষ্টি, মানসিক শান্তি ও পারস্পরিক সংযোগের গভীর উপলব্ধি লাভ করছে। এই ধ্যান ও শিক্ষাগুলি মানবতার মধ্যে দয়া, সহমর্মিতা ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ গড়ে তোলার পথে আলোকবর্তিকা হয়ে থাকবে। এই বার্তাটি তিনি সামাজিক মাধ্যমেও ভাগ করে নেন, যেখানে দালাই লামার শিক্ষাকে মানবজাতির জন্য চিরন্তন অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা হয়।








