Pakistan : ৪৮ ঘণ্টায় পাকিস্তানের ভবিষ্যৎ নির্ধারণ! আইসিসি-র বিরাট পদক্ষেপ, যা ঘটবে এবার, আগে কখনও ক্রিকেটবিশ্ব এমন দেখেনি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Pakistan : ভারতের বিরদুদ্ধে বিশ্বকাপের ম্যাচে খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান। তার পর থেকেই আন্দাজ করা হয়েছিল, আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে।
নয়াদিল্লি : ভারতের বিরদুদ্ধে বিশ্বকাপের ম্যাচে খেলবে না বলে জানিয়েছে পাকিস্তান। তার পর থেকেই আন্দাজ করা হয়েছিল, আইসিসি পাকিস্তানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারে।
আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আইসিসি বোর্ডের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। ওই বৈঠকে আইসিসি পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)-এর ওপর সাসপেনশন-সহ একাধিক কড়া নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
সম্প্রতি ভারতীয় দল পিসিবির আয়োজনে অনুষ্ঠিত এশিয়া কাপে অংশ নিয়েছিল। বিশ্ব ক্রিকেটের ইমেজের যাতে ক্ষতি না হয়, সেই ভাবনা থেকেই ভারত এশিয়া কাপ খেলেছিল। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে অস্বীকার করে। ফলে আইসিসি ক্ষুব্ধ।
advertisement
advertisement
এখন আইসিসি বোর্ডের বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। পাকিস্তান সরকারের ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ ম্যাচ বয়কটের সিদ্ধান্তের পরই এই সম্ভাব্য শাস্তিমূলক ব্যবস্থা বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার আগামী সংস্করণগুলো থেকে পাকিস্তান দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্তও অন্তর্ভুক্ত থাকতে পারে।
জানিয়ে দেওয়া দরকার, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তের সমর্থন জানিয়ে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিরুদ্ধে তাদের গ্রুপ লিগ ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে। অথচ আইসিসি ও বিসিসিআই-এর সঙ্গে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলার যে চুক্তি রয়েছে, তা বাধ্যতামূলক।
advertisement
ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের পাকিস্তানের ওপর সম্ভাব্য প্রভাব:
১. টুর্নামেন্ট থেকে সম্পূর্ণ নিষেধাজ্ঞা
পাকিস্তানকে পুরো টুর্নামেন্ট থেকেই নিষিদ্ধ করা হতে পারে।
পাকিস্তানকে পুরো টুর্নামেন্ট থেকেই নিষিদ্ধ করা হতে পারে।
২. আইসিসি থেকে প্রাপ্ত বার্ষিক রাজস্ব বন্ধ হয়ে যেতে পারে
আইসিসি-র রেভিনিউ শেয়ার আটকে দেওয়া হতে পারে, যা পিসিবির আর্থিক অবস্থার জন্য বড় ধাক্কা।
আইসিসি-র রেভিনিউ শেয়ার আটকে দেওয়া হতে পারে, যা পিসিবির আর্থিক অবস্থার জন্য বড় ধাক্কা।
advertisement
৩. জিও-স্টারকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করা হতে পারে
পিসিবির কারণে সম্প্রচারকারী সংস্থা জিও-স্টার যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে পিসিবিকে বলা হতে পারে।
পিসিবির কারণে সম্প্রচারকারী সংস্থা জিও-স্টার যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে পিসিবিকে বলা হতে পারে।
৪. দ্বিপাক্ষিক সিরিজে নিষেধাজ্ঞা, ডব্লিউটিসি পয়েন্ট ও আইসিসি র্যাঙ্কিংয়ে প্রভাব
পাকিস্তানের সঙ্গে সব দ্বিপাক্ষিক সিরিজে নিষেধাজ্ঞা জারি হতে পারে। এর পাশাপাশি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) পয়েন্ট এবং আইসিসি র্যাঙ্কিংও প্রভাবিত হতে পারে।
পাকিস্তানের সঙ্গে সব দ্বিপাক্ষিক সিরিজে নিষেধাজ্ঞা জারি হতে পারে। এর পাশাপাশি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) পয়েন্ট এবং আইসিসি র্যাঙ্কিংও প্রভাবিত হতে পারে।
advertisement
৫. বিদেশি খেলোয়াড়দের পিএসএল-এ খেলায় নিষেধাজ্ঞা
ফ্রি এজেন্টদের বাদ দিয়ে সব বিদেশি ক্রিকেটারকে পাকিস্তান সুপার লিগ (PSL)-এ খেলতে নিষিদ্ধ করা হতে পারে। অন্যদিকে, ভারতীয় দল আইসিসি-র প্রোটোকলকে সম্মান জানাবে এবং ১৫ ফেব্রুয়ারির ম্যাচের জন্য নির্ধারিত সময়ের আগেই শ্রীলঙ্কা সফর করবে।

লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Feb 02, 2026 6:09 PM IST