advertisement

মাধ্যমিক পরীক্ষার্থী ছেলের সঙ্গে দেখা করে বাড়ি ফেরা হল না মায়ের! পাঁশকুড়ায় শোকের ছায়া

Last Updated:

সম্রাট সামন্তের মাধ্যমিক পরীক্ষার পর বাড়ি ফেরার পথে চাপাডালিতে বাসের ধাক্কায় পারমিতা সামন্তের মৃত্যু, সূর্য সামন্ত গুরুতর আহত। পাঁশকুড়া জুড়ে শোকের ছায়া।

News18
News18
সুজিত ভৌমিক/ সর্বানন্দ মিশ্র/ পাঁশকুড়াঃ মাধ্যমিক পরীক্ষার্থী ছেলের সঙ্গে দেখা করে স্কুটিতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল মায়ের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বাবা। ঘটনাকে কেন্দ্র করে পাঁশকুড়া এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গিয়েছে, গতকাল পরীক্ষা শেষে ছেলেকে হোস্টেলে পৌঁছে দিয়ে বাড়ি ফিরছিলেন সূর্য সামন্ত ও তাঁর স্ত্রী পারমিতা সামন্ত। স্কুটিতে চেপে তমলুক থেকে পাঁশকুড়ার দিকে যাওয়ার সময় চাপাডালির কাছে দুর্ঘটনার কবলে পড়েন তাঁরা। অভিযোগ, পেছন দিক থেকে আসা ঘাটাল–পাঁশকুড়া রুটের একটি বাস তাঁদের স্কুটিতে ধাক্কা মারে। ধাক্কার জেরে দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন।
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সূর্য সামন্ত ও পারমিতা সামন্ত—দু’জনেরই মাথায় হেলমেট ছিল। তবু দুর্ঘটনার অভিঘাতে দু’জনেরই মাথায় গুরুতর আঘাত লাগে এবং ব্যাপক রক্তক্ষরণ হয়। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পারমিতা সামন্তকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত সূর্য সামন্ত বর্তমানে চিকিৎসাধীন।
advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের ছেলে সম্রাট সামন্ত চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। সে তমলুক হ্যামিল্টন হাই স্কুলের ছাত্র। পরীক্ষার সিট পড়েছিল তমলুকেরই একটি স্কুলে। পরীক্ষা শেষে ছেলের সঙ্গে দেখা করতেই তমলুকে গিয়েছিলেন বাবা-মা। সেখান থেকেই পাঁশকুড়ার মহৎপুরে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনার পর ঘাতক বাসটিকে আটক করেছে পাঁশকুড়া থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। একদিকে মাধ্যমিক পরীক্ষার চাপ, অন্যদিকে এমন আকস্মিক পারিবারিক বিপর্যয়ে ভেঙে পড়েছে পরিবার ও আত্মীয়স্বজনেরা। এলাকায় গভীর শোকের আবহ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
মাধ্যমিক পরীক্ষার্থী ছেলের সঙ্গে দেখা করে বাড়ি ফেরা হল না মায়ের! পাঁশকুড়ায় শোকের ছায়া
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement