advertisement

Madhyamik Exam: মাধ্যমিকে একজন ছাত্রকে উত্তর বলে সাহায্য, বাকিদের জন্য কড়াকড়ি! স্কুলের বাইরে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ পরীক্ষার্থীদের

Last Updated:

Madhyamik Exam 2026: মাধ্যমিক পরীক্ষায় নজরদারির দায়িত্বে থাকা শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ পরীক্ষার্থীদের। পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট একজন ছাত্রকে উত্তর বলে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। মালদহের মানিকচকের নুরপুর হাইস্কুলের ঘটনায় শোরগোল।

মাধ্যমিক পরীক্ষা
মাধ্যমিক পরীক্ষা
মানিকচক, মালদহ, গোপাল সূত্রধর: মাধ্যমিক পরীক্ষায় নজরদারির দায়িত্বে থাকা শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ পরীক্ষার্থীদের। পরীক্ষাকেন্দ্রে নির্দিষ্ট একজন ছাত্রকে উত্তর বলে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। মালদহের মানিকচকের নুরপুর হাইস্কুলের ঘটনায় চাঞ্চল্য।
পরীক্ষা শেষে শিক্ষকের বিরুদ্ধে স্কুলের বাইরে এসে সরব হয় পরীক্ষার্থীরা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। ছাত্রদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুললেন স্কুলের প্রধান শিক্ষক। তিনি বললেন, পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের নকল করতে না দেওয়ায় শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তোলা হচ্ছে। ঘটনার জেরে পরীক্ষা শেষে উত্তেজনা ছড়ায় এলাকায়।
আরও পড়ুনঃ ফের মর্মান্তিক পথদুর্ঘটনা সামশেরগঞ্জে! জাতীয় সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় বলি ৭ বছরের শিশু! গুরুত্বর আহত মা ও আরেক সন্তান
জানা গিয়েছে, মালদহের মানিকচকের নুরপুর উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এবার মানিকচক গভর্নমেন্ট মডেল স্কুল এবং নুরপুর এসটিবি হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে । অভিযোগ, স্কুলের ১৪ নম্বর পরীক্ষা কক্ষের নজরদারির দায়িত্বে থাকা একজন শিক্ষক এসটিবি উচ্চবিদ্যালয়ের একজন ছাত্রকে সহযোগিতা করে উত্তর বলে দেন। অথচ, অন্য পরীক্ষার্থীদের ক্ষেত্রে অত্যন্ত কড়া মনোভাব নেন ওই শিক্ষক।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বন্দিদের বাঁচার নতুন আশা দেখাচ্ছে রাজ্য সরকারের ‘অভিন্ন’ প্রকল্প! জেলের কয়েদিদের তৈরি হস্তশিল্প, খাবার বিক্রি হবে বিপণিকেন্দ্রে
এই অভিযোগ নিয়েই ক্ষোভ ছড়ায় পরীক্ষার্থীদের মধ্যে। যদিও নুরপুর স্কুলের প্রধান শিক্ষক জানান, আগামিকাল পরীক্ষা শুরুর আগে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট শিক্ষক ও ছাত্রদের সঙ্গে কথা বলা হবে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Madhyamik Exam: মাধ্যমিকে একজন ছাত্রকে উত্তর বলে সাহায্য, বাকিদের জন্য কড়াকড়ি! স্কুলের বাইরে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ পরীক্ষার্থীদের
Next Article
advertisement
Kala Azar: রোগ আপনার, চিকিৎসার সম্পূর্ণ খরচ দেবে সরকার! শুধু সচেতন থাকুন, উপসর্গ দেখলেই স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন
রোগ আপনার, চিকিৎসার সম্পূর্ণ খরচ দেবে সরকার! উপসর্গ দেখলেই স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন
  • গ্রামীণ এলাকায় মারাত্মক সংক্রামক রোগ কালাজ্বর এখনও বড় চ্যালেঞ্জ

  • সময়মত রোগ শনাক্ত হলে জীবনহানির আশঙ্কা অনেকটাই কমে যায়।

  • উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement