advertisement

Hooghly News: বন্দিদের বাঁচার নতুন আশা দেখাচ্ছে রাজ্য সরকারের ‘অভিন্ন’ প্রকল্প! জেলের কয়েদিদের তৈরি হস্তশিল্প, খাবার বিক্রি হবে বিপণিকেন্দ্রে

Last Updated:

Hooghly News: জেলের বন্দিদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য অভিনব উদ্যোগ রাজ্য সরকারের সংশোধন বিভাগের। বন্দিদের তৈরি হস্তশিল্প বিক্রির বিপণিকেন্দ্র উদ্বোধন হল হুগলি জেলা সংশোধনাগারের সামনে।

জেলের তৈরি হস্তশিল্প, খাবার বিক্রি হবে বিপণিকেন্দ্রে
জেলের তৈরি হস্তশিল্প, খাবার বিক্রি হবে বিপণিকেন্দ্রে
চুঁচুড়া, হুগলি, সোমনাথ ঘোষ: হুগলি জেলা সংশোধনাগারে বন্দিদের জন্য নতুন আশার আলো। যার নাম ‘অভিন্ন’ প্রকল্প। সমাজের আর পাঁচজনের থেকে আলাদা নয় বন্দিরা। তাদের তৈরি হস্তশিল্প বিক্রির বিপণিকেন্দ্র উদ্বোধন হল হুগলি জেলা সংশোধনাগারের সামনে।
ভুলের জন্য শাস্তি হতে পারে, কিন্তু জীবনের জন্য দরকার আরেকটি সুযোগ। এই বিশ্বাসকে সামনে রেখেই হুগলি জেলা সংশোধনাগারে চালু হল বিশেষ প্রকল্প ‘অভিন্ন’। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সংশোধন প্রশাসন বিভাগের উদ্যোগে এই প্রকল্পের মাধ্যমে বন্দিদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার পথ আরও প্রশস্ত হল।
আরও পড়ুনঃ বর যাচ্ছিলেন বিয়ে করতে! আচমকা বরযাত্রীর মারুতি গাড়িতে পরপর লরির ধাক্কা! মুহূর্তেই বদলে গেল বিয়ে বাড়ির ছবি
সংশোধনাগার মানেই কেবল চার দেওয়ালের মধ্যে বন্দি জীবন নয়। বরং মানসিক পরিবর্তন, আত্মবিশ্বাস গড়ে তোলা ও ভবিষ্যতের জন্য প্রস্তুত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ‘অভিন্ন’ প্রকল্পে বন্দিদের মানসিক ও সামাজিক পুনর্বাসনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
advertisement
advertisement
এদিনের অনুষ্ঠানে উপস্থিত মহানির্দেশক (কারা) সিদ্ধিনাথ গুপ্তা। এদিন আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেন অতিরিক্ত মহানিরিদের্শক (কারা) লক্ষ্মীনারায়ণ মিনা। তিনি জানান, সংশোধনাগার চত্বরে একটি ক্যান্টিন চালু করা হবে, যেখানে কাজ করবেন সাজাপ্রাপ্ত বন্দিরাই। ওই ক্যান্টিনে বন্দিদের তৈরি বিভিন্ন উৎপাদিত সামগ্রী ও খাদ্যসামগ্রী বিক্রি করা হবে। এর মাধ্যমে বন্দিরা যেমন কাজ শেখার সুযোগ পাবেন, তেমনই নিজেদের পরিশ্রমের মাধ্যমে আত্মসম্মান ফিরে পাবেন।
advertisement
আরও পড়ুনঃ বসিরহাটে শিয়ালের তাণ্ডব, মানুষ দেখলেই তেড়ে কামড়! শিশু-সহ আক্রান্ত ১০, মুরগির টোপে খাঁচাবন্দি
কারা দফতরের আধিকারিকদের মতে, কর্মসংস্থান ও প্রশিক্ষণের মাধ্যমে বন্দিদের স্বনির্ভর করে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য। মুক্তির পর যাতে তারা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারেন, সেই পথ তৈরি করতেই এই মানবিক উদ্যোগ। হুগলি জেলা সংশোধনাগারের এই পদক্ষেপ শুধু একটি প্রকল্প নয়, বরং একটি বার্তা। ভুল পথ থেকে ফেরার সুযোগ সবারই প্রাপ্য। সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতেই কারা দফতরের এই মানবিক উদ্যোগ নতুন করে আশার আলো দেখাচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Hooghly News: বন্দিদের বাঁচার নতুন আশা দেখাচ্ছে রাজ্য সরকারের ‘অভিন্ন’ প্রকল্প! জেলের কয়েদিদের তৈরি হস্তশিল্প, খাবার বিক্রি হবে বিপণিকেন্দ্রে
Next Article
advertisement
Kala Azar: রোগ আপনার, চিকিৎসার সম্পূর্ণ খরচ দেবে সরকার! শুধু সচেতন থাকুন, উপসর্গ দেখলেই স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন
রোগ আপনার, চিকিৎসার সম্পূর্ণ খরচ দেবে সরকার! উপসর্গ দেখলেই স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন
  • গ্রামীণ এলাকায় মারাত্মক সংক্রামক রোগ কালাজ্বর এখনও বড় চ্যালেঞ্জ

  • সময়মত রোগ শনাক্ত হলে জীবনহানির আশঙ্কা অনেকটাই কমে যায়।

  • উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement