advertisement

Murshidabad News: ফের মর্মান্তিক পথদুর্ঘটনা সামশেরগঞ্জে! জাতীয় সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় বলি ৭ বছরের শিশু! গুরুত্বর আহত মা ও আরেক সন্তান

Last Updated:

Murshidabad News: সামশেরগঞ্জে ১২ নম্বর জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। দুই শিশু সন্তানকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন মহিলা। দ্রুতগতির একটি চার চাকা গাড়ির সজোরে ধাক্কায় মৃত্যু সাত বছরের শিশুর। গুরুতর আহত মা এবং আরেক সন্তান।

সামশেরগঞ্জে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু
সামশেরগঞ্জে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু
সামশেরগঞ্জ, মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: সামশেরগঞ্জে ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার দুপুরে সামশেরগঞ্জ থানার অন্তর্গত আকুড়া মোড়, ১২ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল চরম অঘটন। দুই সন্তানকে নিয়ে জাতীয় সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি চার চাকা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত বছরের এক শিশুর। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন মা ও আরেক সন্তান।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম ইমতিয়াজ আহমেদ ওরফে রীহান (৭)। জখম মায়ের নাম পলি খাতুন এবং অপর সন্তানের নাম রিয়াজ শেখ। তাদের বাড়ি মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের নতুন মালঞ্চা এলাকায়।
আরও পড়ুনঃ বর যাচ্ছিলেন বিয়ে করতে! আচমকা বরযাত্রীর মারুতি গাড়িতে পরপর লরির ধাক্কা! মুহূর্তেই বদলে গেল বিয়ে বাড়ির ছবি
পরিবার সূত্রে খবর, এদিন পলি খাতুন তাঁর দুই সন্তানকে নিয়ে নতুন মালঞ্চা থেকে ফরাক্কার মহাদেবনগর গ্রামে আত্মীয়ের বাড়িতে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। আকুড়া মোড়ে এসে জাতীয় সড়ক পার হওয়ার জন্য দুই ছেলেকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন পলি। সেই সময় জাতীয় সড়কে ফরাক্কাগামী একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে ছিল। বাসের পাশ দিয়েই রাস্তা অতিক্রম হওয়ার সময় হঠাৎ সামশেরগঞ্জের ডাকবাংলার দিক থেকে ফরাক্কার দিকে যাওয়া দ্রুতগতির একটি চার চাকা গাড়ি তাদের সজোরে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় মা ও দুই সন্তান রক্তাক্ত অবস্থায় জাতীয় সড়কের উপর ছিটকে পড়েন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বন্দিদের বাঁচার নতুন আশা দেখাচ্ছে রাজ্য সরকারের ‘অভিন্ন’ প্রকল্প! জেলের কয়েদিদের তৈরি হস্তশিল্প, খাবার বিক্রি হবে বিপণিকেন্দ্রে
স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে মা এবং দুই খুদে সন্তানকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ইমতিয়াজকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত মা ও অপর সন্তানের অবস্থার অবনতি হওয়ায় তাদের প্রথমে জঙ্গিপুর এবং পরে বহরমপুর হাসপাতালে রেফার করা হয়। দুর্ঘটনার পর ঘাতক চার চাকা গাড়িটি পলাতক। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। উপস্থিত হন থানার আইসি সুব্রত ঘোষ। মৃত শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে কোন গাড়ি দুর্ঘটনাটি ঘটিয়েছে তা শনাক্ত করার চেষ্টা চলছে। ঘাতক গাড়ি ও চালকের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার ও এলাকাজুড়ে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: ফের মর্মান্তিক পথদুর্ঘটনা সামশেরগঞ্জে! জাতীয় সড়ক পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় বলি ৭ বছরের শিশু! গুরুত্বর আহত মা ও আরেক সন্তান
Next Article
advertisement
Kala Azar: রোগ আপনার, চিকিৎসার সম্পূর্ণ খরচ দেবে সরকার! শুধু সচেতন থাকুন, উপসর্গ দেখলেই স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন
রোগ আপনার, চিকিৎসার সম্পূর্ণ খরচ দেবে সরকার! উপসর্গ দেখলেই স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন
  • গ্রামীণ এলাকায় মারাত্মক সংক্রামক রোগ কালাজ্বর এখনও বড় চ্যালেঞ্জ

  • সময়মত রোগ শনাক্ত হলে জীবনহানির আশঙ্কা অনেকটাই কমে যায়।

  • উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement