advertisement

খামারে পড়ে আছে ৭০টি শূকরের নিথর দেহ! মাথায় হাত মালিকের... কী করে হল?

Last Updated:

নোয়াগা গ্রামে তপন মাইতির শূকর খামারে বিষ মিশিয়ে নাশকতার অভিযোগে ৭০টি শূকরের মৃত্যু, ১৫-২০ লক্ষ টাকার ক্ষতি, সাঁকরাইল থানায় মামলা ও তদন্ত চলছে।

নোয়াগা গ্রামে ৭০ শূকরের রহস্যময় মৃত্যু, বিষ মিশিয়ে নাশকতার অভিযোগ (প্রতীকী ছবি)
নোয়াগা গ্রামে ৭০ শূকরের রহস্যময় মৃত্যু, বিষ মিশিয়ে নাশকতার অভিযোগ (প্রতীকী ছবি)
রাজু সিং, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের নোয়াগা গ্রামে প্রায় ৭০টি শূকরের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খামারের খাবারে বিষ মিশিয়ে নাশকতা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় আর্থিকভাবে বিপর্যস্ত খামার মালিক তপন মাইতি সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্বনির্ভরতার লক্ষ্যে কয়েক বছর আগে শূকর পালন শুরু করেন তপনবাবু। ধীরে ধীরে তাঁর খামারে শূকরের সংখ্যা বেড়ে প্রায় ৯০ থেকে ৯৫-এ পৌঁছয়। সোমবার সকালে খামারে গিয়ে তিনি দেখেন, একের পর এক শূকর মাটিতে লুটিয়ে পড়ছে। বেশ কয়েকটি শূকরের ঘটনাস্থলেই মৃত্যু হয়, অন্য কয়েকটি অসুস্থ অবস্থায় ছটফট করতে থাকে। দ্রুত স্থানীয় পশু চিকিৎসককে খবর দেওয়া হয়।
advertisement
advertisement
প্রাথমিকভাবে খামার মালিকের অভিযোগ, শূকরগুলির খাবারের সঙ্গে বিষ মেশানো হয়েছিল। পরিকল্পিতভাবে এই নাশকতা চালানো হয়েছে বলেই তাঁর দাবি। ঘটনায় প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অনুমান করছেন তপনবাবু। দিন আনা দিন খাওয়ার সংসারে এই বিপর্যয়ে তিনি ও তাঁর পরিবার কার্যত দিশেহারা।
advertisement
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাঁকরাইল থানার পুলিশ। মৃত শূকরগুলির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। কী ধরনের বিষ প্রয়োগ করা হয়েছে এবং তা ইচ্ছাকৃত নাশকতা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের চিহ্নিত করতে হবে। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/ঝাড়গ্রাম/
খামারে পড়ে আছে ৭০টি শূকরের নিথর দেহ! মাথায় হাত মালিকের... কী করে হল?
Next Article
advertisement
যুদ্ধ শেষ করতে রাজি ইরান, কিন্তু দিয়েছে এই ৩টি শর্ত, ট্রাম্প কি তা মানতে পারবেন?
যুদ্ধ শেষ করতে রাজি ইরান, কিন্তু দিয়েছে এই ৩টি শর্ত, ট্রাম্প কি তা মানতে পারবেন?
  • যুদ্ধ শেষ করতে রাজি ইরান

  • কিন্তু দিয়েছে এই ৩টি শর্ত

  • ট্রাম্প কি তা মানতে পারবেন?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement