advertisement

Jhargram News: ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল ঝাড়গ্রামের জঙ্গল, তীব্র চাঞ্চল্য এলাকায়

Last Updated:

Jhargram News: ঝাড়গ্রামে ফের জঙ্গলে আগুন। এদিন দুপুরে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। অল্প সময়ের মধ্যেই জঙ্গলের বিস্তীর্ণ অংশে তা ছড়িয়ে পড়ে। চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জঙ্গলে আগুন | প্রতীকী ছবি
জঙ্গলে আগুন | প্রতীকী ছবি
ঝাড়গ্রাম, রাজু সিংঃ ফের জঙ্গলে আগুন। আবারও ঘটনাস্থল ঝাড়গ্রাম। এবার ঝাড়গ্রামের মোহনপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার দুপুরে কেউ বা কারা মোহনপুর জঙ্গল এলাকায় আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। অল্প সময়ের মধ্যেই জঙ্গলের বিস্তীর্ণ অংশে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের আধিকারিকরা। বনকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার জন্য তৎপরতা শুরু করেন। তাঁদের দীর্ঘ প্রচেষ্টার পর জঙ্গলে জ্বলতে থাকা আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনঃ ১৫ বছরের যন্ত্রণা থেকে মুক্তি চাই! বেহাল রাস্তা পাকা করার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ, সরগরম কোচবিহার
সাম্প্রতিক সময়ে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন জঙ্গল এলাকায় একের পর এক আগুন লাগানোর ঘটনা সামনে এসেছে। এতে বনজ সম্পদের ব্যাপক ক্ষতির পাশাপাশি পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা বাড়ছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দোষীদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
advertisement
advertisement
এই একইদিনে বাঁকুড়ার একটি জঙ্গলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন আনুমানিক দুপুর সাড়ে তিনটে নাগাদ ইঁদপুর ব্লকের বগা সংলগ্ন একটি জঙ্গলে আগুন লেগে যায়। পুড়ে ছাই হয়ে যায় একটি ডাম্পার ও একটি ট্রাক্টর। জঙ্গলের মধ্যে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও পরিষ্কার নয় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Jhargram News: ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউ দাউ করে জ্বলল ঝাড়গ্রামের জঙ্গল, তীব্র চাঞ্চল্য এলাকায়
Next Article
advertisement
LPG Cylinder Crisis Update: শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
শহরে ২৫ দিন, গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়! সংসদে জানালেন পেট্র্রোলিয়াম মন্ত্রী
  • গ্রামাঞ্চলে ৪৫ দিনের আগে নতুন গ্যাসের বুকিং নয়!

  • সংসদে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী৷

  • দেশের রান্নার গ্যাসের সঙ্কট নেই, আশ্বাস মন্ত্রীর৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement