LPG Crisis: রান্নার গ্যাসের সংকটে নাজেহাল! সিলিন্ডার না পেয়ে ঝাড়গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ, সপ্তাহের শুরুতেই ভোগান্তি
- Published by:Sneha Paul
Last Updated:
LPG Crisis: পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে গ্যাসের সংকট ক্রমে তীব্র হচ্ছে। এবার গ্যাস না পেয়ে প্রতিবাদে নামলেন বিক্ষুব্ধ গ্রাহকরা। সপ্তাহের প্রথম দিনেই ঝাড়গ্রাম-বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা।
ঝাড়গ্রাম, রাজু সিংঃ গ্যাসের সংকট ক্রমেই তীব্র হচ্ছে। গ্যাস না পেয়ে সপ্তাহের শুরুতেই এবার ঝাড়গ্রামে রাজ্য সড়ক অবরোধ করলেন গ্রাহকরা। এর জেরে এদিন বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে ঝাড়গ্রাম-বাঁকুড়া রাজ্য সড়কের যান চলাচল।
জানা যাচ্ছে, ঝাড়গ্রামে গ্যাসের সংকট একপ্রকার চরমে উঠছে। অনলাইনে গ্যাস বুক করেও গ্যাস পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতির প্রতিবাদে সোমবার ঝাড়গ্রাম-বাঁকুড়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। মূলত একটি গ্যাস এজেন্সির বিরুদ্ধে অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করেন তাঁরা।
আরও পড়ুনঃ ‘আমরা নারী, আমরা পারি’! সংসার-সন্তান সামলে স্বাবলম্বী মহিলারা, নারীশক্তির উজ্জ্বল দৃষ্টান্ত পুরুলিয়ার অনন্য মেলা
এদিন ঝাড়গ্রামের একটি গ্যাস এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে পথে নামেন গ্রাহকরা। তাঁদের দাবি, অনলাইনে গ্যাস বুক করার পরেও সিলিন্ডার পাননি। এদিকে গ্যাস অফিস থেকে গ্যাস তুলতে এসে জানতে পারেন, সেই সিলিন্ডার নাকি আগেই সরবরাহ হয়ে গিয়েছে। ফলে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। গ্যাস না পেলেও অনেকের কাছেই ডেলিভারির মেসেজ এসেছে বলে জানা গিয়েছে। এই নিয়ে রবিবারও গ্যাসের অফিসের সামনে তীব্র বিক্ষোভ হয়।
advertisement
advertisement
সব মিলিয়ে, ঝাড়গ্রামে গ্যাসের সংকট চরমে উঠতে শুরু করেছে। সকাল থেকে গ্যাসের অফিসের সামলে লম্বা লাইন দেখা যাচ্ছে। ভোটের ডিউটি ছেড়ে গ্যাসের লাইন সামলাতে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jhargram,Paschim Medinipur,West Bengal
First Published :
Mar 23, 2026 11:56 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
LPG Crisis: রান্নার গ্যাসের সংকটে নাজেহাল! সিলিন্ডার না পেয়ে ঝাড়গ্রামের গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ, সপ্তাহের শুরুতেই ভোগান্তি









